বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
Logo হঠাৎ বেনাপোল স্থলবন্দরে নৌঃপ্রতিমন্ত্রী, দেখলেন সরেজমিনে যাত্রীসেবা-নিরাপত্তা ও ইমিগ্রেশন Logo সাপাহারে স্কাউটদের সংবর্ধনা, বিতরণ হলো সনদপত্র Logo আলোকিত নারী সংস্থার শার্শার বিশেষ প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ Logo রাজশাহীর সিমান্তে ভারতীয় সিরাপ ও চোরাচালানি পণ্য জব্দ Logo পুলিশের পৃথক চলমান অভিযানে শার্শা ও ডিহি থেকে গাঁজা-ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার Logo নেত্রকোণায় নাজু হত্যায় নুরুল আমিনের ফাঁসির দাবিতে মানববন্ধন Logo শ্রীপুরে নির্মাণকাজে ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ টাকা না দিলে মারধর ও মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি Logo সাইবার সন্ত্রাসীদের শনাক্তে কাজ করছে পুলিশ, রাজশাহীতে সাংবাদিকদের বিরুদ্ধে ভার্চুয়াল অপপ্রচার Logo বিজেসির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাংবাদিকদের নিরাপত্তা-মর্যাদা রক্ষায় ঐক্যের ডাক Logo লক্ষ্মীপুর বিআরটিএতে দালাল ছাড়া মিলছে না সেবা
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

সাপাহারে স্কাউটদের সংবর্ধনা, বিতরণ হলো সনদপত্র

 প্রতিনিধি, সাপাহার (নওগাঁ) / ৪ Time View
Update : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ৫:৫৩ পূর্বাহ্ণ

নওগাঁর সাপাহারে কৃতি স্কাউট শিক্ষার্থীদের সংবর্ধনা ও গ্রুপ ক্যাম্পে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ হলরুমে সাপাহার মুক্ত স্কাউট গ্রুপের আয়োজনে এ সংবর্ধনা ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়। সাপাহার মুক্ত স্কাউট গ্রুপের সভাপতি আব্দুর রহমান (কল্লোল)-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-১ আসনের জাতীয় সংসদ সদস্য মোঃ মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোমানা রিয়াজ, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মনিরুজ্জামান টকি, উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী (বেনু) ও সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী (লাবু)। অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাপাহার মুক্ত স্কাউট গ্রুপের সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। এ সময় কৃতি স্কাউট শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়। পাশাপাশি গ্রুপ ক্যাম্পে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের শৃঙ্খলা, নেতৃত্বের গুণাবলি ও সমাজসেবামূলক কর্মকাণ্ডে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST