বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
Logo হঠাৎ বেনাপোল স্থলবন্দরে নৌঃপ্রতিমন্ত্রী, দেখলেন সরেজমিনে যাত্রীসেবা-নিরাপত্তা ও ইমিগ্রেশন Logo সাপাহারে স্কাউটদের সংবর্ধনা, বিতরণ হলো সনদপত্র Logo আলোকিত নারী সংস্থার শার্শার বিশেষ প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ Logo রাজশাহীর সিমান্তে ভারতীয় সিরাপ ও চোরাচালানি পণ্য জব্দ Logo পুলিশের পৃথক চলমান অভিযানে শার্শা ও ডিহি থেকে গাঁজা-ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার Logo নেত্রকোণায় নাজু হত্যায় নুরুল আমিনের ফাঁসির দাবিতে মানববন্ধন Logo শ্রীপুরে নির্মাণকাজে ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ টাকা না দিলে মারধর ও মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি Logo সাইবার সন্ত্রাসীদের শনাক্তে কাজ করছে পুলিশ, রাজশাহীতে সাংবাদিকদের বিরুদ্ধে ভার্চুয়াল অপপ্রচার Logo বিজেসির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাংবাদিকদের নিরাপত্তা-মর্যাদা রক্ষায় ঐক্যের ডাক Logo লক্ষ্মীপুর বিআরটিএতে দালাল ছাড়া মিলছে না সেবা
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

হঠাৎ বেনাপোল স্থলবন্দরে নৌঃপ্রতিমন্ত্রী, দেখলেন সরেজমিনে যাত্রীসেবা-নিরাপত্তা ও ইমিগ্রেশন

 শার্শা ( যশোর) প্রতিনিধি : / ১৭ Time View
Update : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ৫:৫৪ পূর্বাহ্ণ

 নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. রাজীব আহসান আকস্মিকভাবে হঠাৎ যশোরের বেনাপোল স্থলবন্দর পরিদর্শন করেছেন। ৩০ সেপ্টেম্বর ( বুধবার ) দুপুরে, তিনি বন্দরের সার্বিক কার্যক্রম, যাত্রীসেবার মান, নিরাপত্তা ব্যবস্থা ও ইমিগ্রেশন কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন। একই সঙ্গে বন্দর কার্যক্রম আরও গতিশীল করা এবং বাংলাদেশ-ভারত সীমান্ত বাণিজ্যের অগ্রগতি নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন। দুপুর ১২টার দিকে নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. রাজীব আহসান, বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. মানজারুল মান্নান এবং যশোরের পুলিশ সুপার সৈয়েদ রফিকুল ইসলাম বেনাপোল স্থলবন্দরের আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালে পৌঁছান। পরে আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল ভবনে স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. মানজারুল মান্নানের সভাপতিত্বে বন্দর সংশ্লিষ্ট বিভিন্ন অংশীজনের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বেনাপোল স্থলবন্দরের সার্বিক কার্যক্রম, যাত্রীসেবার মানোন্নয়ন, নিরাপত্তা জোরদার, ইমিগ্রেশন ও অভিগমন প্রক্রিয়া সহজীকরণ এবং বাংলাদেশ-ভারত সীমান্ত বাণিজ্যের অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়। এ সময় বন্দরকেন্দ্রিক বিভিন্ন সরকারি সংস্থার কার্যক্রম এবং যাত্রীদের সেবার মান আরও উন্নত করার বিষয়েও আলোচনা হয়। পাশাপাশি বন্দরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়। মতবিনিময় সভায় বেনাপোল স্থলবন্দরের পরিচালক মো. রুহুল আমিনসহ ইমিগ্রেশন, পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং বিভিন্ন সরকারি সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভা’শেষে নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. রাজীব আহসান ও স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. মানজারুল মান্নান বেনাপোল-পেট্রাপোল সীমান্তের জিরো পয়েন্ট, ইমিগ্রেশন ও বন্দরের বিভিন্ন শেড পরিদর্শন করেন। এ সময় তারা বন্দরের সার্বিক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। বেনাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশ-ভারতের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি ও যাত্রী চলাচল হয়ে থাকে। ফলে বন্দরের কার্যক্রম, নিরাপত্তা, ইমিগ্রেশন ও যাত্রীসেবার মান সরেজমিনে পর্যবেক্ষণ করেন নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST