শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
Logo সাপাহারে মাদ্রাসাছাত্রীকে যৌন নিপীড়নের চেষ্টার অভিযোগ, Logo হঠাৎ বেনাপোল স্থলবন্দরে নৌঃপ্রতিমন্ত্রী, দেখলেন সরেজমিনে যাত্রীসেবা-নিরাপত্তা ও ইমিগ্রেশন Logo সাপাহারে স্কাউটদের সংবর্ধনা, বিতরণ হলো সনদপত্র Logo আলোকিত নারী সংস্থার শার্শার বিশেষ প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ Logo রাজশাহীর সিমান্তে ভারতীয় সিরাপ ও চোরাচালানি পণ্য জব্দ Logo পুলিশের পৃথক চলমান অভিযানে শার্শা ও ডিহি থেকে গাঁজা-ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার Logo নেত্রকোণায় নাজু হত্যায় নুরুল আমিনের ফাঁসির দাবিতে মানববন্ধন Logo শ্রীপুরে নির্মাণকাজে ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ টাকা না দিলে মারধর ও মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি Logo সাইবার সন্ত্রাসীদের শনাক্তে কাজ করছে পুলিশ, রাজশাহীতে সাংবাদিকদের বিরুদ্ধে ভার্চুয়াল অপপ্রচার Logo বিজেসির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাংবাদিকদের নিরাপত্তা-মর্যাদা রক্ষায় ঐক্যের ডাক
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

সাপাহারে মাদ্রাসাছাত্রীকে যৌন নিপীড়নের চেষ্টার অভিযোগ,

 মোহাম্মদ আলী গ্রেপ্তার হারুনুর রশিদ , / ১ Time View
Update : শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬, ১২:৪৮ অপরাহ্ণ

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহারে এক মাদ্রাসাছাত্রীকে যৌন নিপীড়নের চেষ্টার অভিযোগে মো. মোহাম্মদ আলী (২৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি সংশ্লিষ্ট মাদ্রাসার পরিচালক ও শিক্ষক বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে। বৃহস্পতিবার তাঁকে আদালতে পাঠানো হয়েছে। মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৩০ সেপ্টেম্বর বিকেলে মাদ্রাসার একটি শ্রেণিকক্ষে ওই ছাত্রী একা থাকাকালে মোহাম্মদ আলী সেখানে প্রবেশ করেন। একপর্যায়ে তিনি ওই ছাত্রীকে জোরপূর্বক যৌন নিপীড়নের চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়েছে। এ সময় মেয়েটির চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত ব্যক্তি সেখান থেকে পালিয়ে যান বলে এজাহারে উল্লেখ করা হয়। পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজনের সহযোগিতায় পুলিশ অভিযুক্ত মোহাম্মদ আলীকে আটক করে। এ ঘটনায় ওই ছাত্রীর বাবা বাদী হয়ে সাপাহার থানায় মামলা করেন। এজাহারে আরও অভিযোগ করা হয়েছে, অভিযুক্ত ব্যক্তি বিভিন্ন সময়ে মাদ্রাসার ছাত্রীদের শ্রেণিকক্ষের দরজা বন্ধ করতে বলাসহ অশোভন আচরণ করতেন। তবে এসব অভিযোগের সত্যতা তদন্তের মাধ্যমে যাচাই করে নিশ্চিত হবে। সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীন রেজা বলেন, “এ ঘটনায় থানায় মামলা রেকর্ড করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। ঘটনার বিষয়ে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST