বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে সাপাহারে গাছের চারা বিতরণ Logo সাপাহারে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত Logo সাপাহারে আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা Logo গৌরীপুরে নজরুল ইসলাম সরকার উচ্চ বিদ্যালয়ে এডহক কমিটির পরিচিতি সভা ও পুরস্কার বিতরণ Logo সীমান্ত পাহাড়ার পাশাপাশি উদ্যোক্তা তৈরিতে বিজিবি,  সাপাহারে শুরু হলো মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ Logo বড়াইগ্রামে জামায়াতের বিশাল গণমিছিল: ‘জুলাই গণহত্যার বিচার ও গণভোটের রায় দ্রুত বাস্তবায়ন করতে হবে’ Logo ফুলপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান Logo ৫ ই আগস্ট গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শার্শায় শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo যশোর সীমান্তে অভিযান চালিয়ে মাদকদ্রব্য আটক করেছে বিজিবি Logo ডিহি ইউনিয়নে জনসেবায় পরিচিত মুখ মোঃ ওলিয়ার রহমান সরদার, চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে বাড়ছে আলোচনা
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

পরীক্ষার কেন্দ্র নিয়ে ভোগান্তি!

Reporter Name / ২৪৯২ Time View
Update : রবিবার, ১৭ এপ্রিল, ২০২২, ১১:১৮ পূর্বাহ্ণ

 মোঃ তরিকুল ইসলাম নিজস্ব প্রতিবেদক শুরু হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিনে ডিগ্রী পাস কোর্সের পরীক্ষা। কিন্তু পরীক্ষা শুরুর থেকেই “মোংলা সরকারি কলেজ” এর পরীক্ষার্থীদের ভোগান্তির শেষ নাই। পরীক্ষার্থীদের প্রধান সমস্যা পরীক্ষা কেন্দ্রের দুরত্ব। পূর্ববর্তী বছরের ন্যায় এবারও পরীক্ষার কেন্দ্র হিসেবে বাগেরহাট সরকারি পি.সি. কলেজ কে নির্ধারন করা হয়েছে। মোংলা থেকে পি.সি. কলেজ এর দুরত্ব প্রায় ৪০ কিলোমিটার। মোংলা সরকারি কলেজের বেশিভাগ শিক্ষার্থী গ্রাম থেকে আসে। অনেক শিক্ষার্থীদের বাড়ি থেকে পরীক্ষা কেন্দ্রের দুরত্ব ৫০-৬০ কিলোমিটার। এই বিশাল দুরত্বের পথ অতিক্রম করে পরীক্ষা দিতে যাওয়া অনেকটা কষ্টসাধ্য ব্যাপার। যাতায়াতের খরচ, সড়ক দুর্ঘটনার ভয় ইত্যাদি ইস্যু শিক্ষার্থীদের বিভ্রান্ত করছে। এছাড়াও পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার সময় নির্ধারণ করা হয়েছে সকাল ৯ টা ৩০ মিনিট। সময়মতো পরীক্ষা কেন্দ্রে যাওয়ার জন্য শিক্ষার্থীদের খুব ভোরে ঘুম থেকে উঠতে হয় এমনকি অনেকে নাস্তা খাওয়ার সময় পায়না। নির্ধারিত সময়ের পূর্বে পরীক্ষার কেন্দ্রে পৌছানোর জন্য তাড়াহুড়ার শেষ থাকেনা। এছাড়াও এখন রমজান মাস,মুসলিম ধর্মাবলম্বী শিক্ষার্থীরা রোজা রাখে। তারা আরও ভোগান্তির স্বীকার হচ্ছে। রোজা রাখা অবস্থায় এই গরমে দীর্ঘ পথ অতিক্রম করে পরীক্ষা দেওয়টা তাদের জন্য অধিকতর কষ্টকর। মোংলাতে একাধিক কলেজ এবং বিদ্যালয় রয়েছে, যেখানে পরীক্ষা নেওয়ার মতো উপযুক্ত পরিবেশ রয়েছে। সংশ্লিষ্ট কতৃপক্ষ যদি মোংলাতেই পরীক্ষার কেন্দ্র নির্ধারণ করে পরীক্ষা নেওয়ার ব্যাবস্থা করতো তবে শিক্ষার্থীদের এতো ঝুঁকি নিয়ে পরীক্ষা দিতে হতোনা। যাতায়াতের খরচ টাও কমে যেতো। আশা করা যায় শিক্ষার্থীদের অসুবিধার কথা বিবেচনা করে পরবর্তীতে অনুষ্ঠিত সকল পরীক্ষা স্থানীয় কলেজ বা বিদ্যালয়ে নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST