রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
Logo লালমনিরহাট সীমান্তে নারী-শিশুসহ ১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা। Logo শেরপুরে ডিসি গোল্ড কাপ ২০২৬ ফুটবলের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে, Logo রাজশাহী নগরীতে মাদক কারবারি সহ গ্রেপ্তার ১৬ Logo নালিতাবাড়ীতে কৃষক প্রশিক্ষণে তিন ফসল উৎপাদনে গুরুত্বারোপ Logo ময়মনসিংহে বাংলাদেশ জামায়াতে ইসলামী মহানগর জামায়াতের রুকন সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত Logo সাপাহারে শিক্ষক-কর্মচারী সমিতির নির্বাচনে সভাপতি রেজাউল, সম্পাদক আইনুল নির্বাচিত Logo নেত্রকোনায় হাত-পা বাঁধা অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার Logo শার্শা ও বেনাপোলে দুর্গাপূজার নিরাপত্তায় : পুলিশের বিশেষ প্রস্তুতিসহ যৌথ ব্রিফিং সভা অনুষ্ঠিত Logo নোয়াখালীতে যুবদল নেতার বিরুদ্ধে সন্ত্রাসী, চাঁদাবাজি ও দখলের অভিযোগ, বিচারের দাবিতে মানববন্ধন Logo সাপাহারে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আনিসুর রহমান এর মোটর সাইকেল শোডাউন।
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

লালমনিরহাট সীমান্তে নারী-শিশুসহ ১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা।

একরামুল হক একরাম,লালমনিরহাট প্রতিনিধিঃ / ০ Time View
Update : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬, ১২:৪৩ অপরাহ্ণ

‎

‎
‎লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী-বামনদল সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ১২ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বর্ডারগার্ড বাংলাদেশের (বিজিবি) বাধায় বিএসএফে’র এ চেষ্টা ব্যর্থ হয়েছে। বর্তমানে ওই ১২ জন ভারতের অভ্যন্তরে সীমান্তের কাছাকাছি অবস্থান করছেন। এ ঘটনায় সীমান্ত এলাকায় নজরদারি জোরদার করেছে বিজিবি।
‎
‎বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (১৭ অক্টোবর) দিবাগত রাত ৩টার দিকে পাটগ্রাম উপজেলার বুড়িমারী-বামনদল সীমান্তের ৮৩৮/১ নম্বর সীমান্ত পিলারসংলগ্ন এলাকা দিয়ে দুই শিশু, দুই নারী ও আট পুরুষকে একযোগে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করে বিএসএফ। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে অবস্থান নেন বিজিবি সদস্যরা। তাঁদের বাধার মুখে বিএসএফের পুশইনের চেষ্টা ব্যর্থ হয়।
‎
‎স্থানীয় সূত্র জানায়, পুশইনের চেষ্টা ব্যর্থ হওয়ার পর ওই ১২ জন সীমান্তের প্রায় ১০০ গজ ভারতের অভ্যন্তরে অবস্থান করছেন। তাঁদের বাংলাদেশে প্রবেশ ঠেকাতে সীমান্ত এলাকায় বিজিবির টহল ও নজরদারি জোরদার করা হয়েছে।
‎
‎এ বিষয়ে ৬১ বিজিবি তিস্তা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. শাহিনুল ইসলাম, পিএসসি (ইঞ্জিনিয়ার্স) জানান, বিএসএফের পুশইনের চেষ্টার প্রতিবাদ জানিয়ে বিজিবির পক্ষ থেকে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে। পতাকা বৈঠকের মাধ্যমে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST