বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo যশোর সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন মাদকদ্রব্য এবং অবৈধ চোরাচালানী মালামাল আটক Logo যশোর সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন মাদকদ্রব্য এবং অবৈধ চোরাচালানী মালামাল আটক Logo বেনাপোলের দিঘীরপাড়ে আব্দুল্লাহ হোসেনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল Logo সাপাহারে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo তালতলীতে ঈদের মার্কেট না পাওয়ায় স্ত্রীকে নির্মমভাবে হত্যা Logo সারসা বার্তার সম্পাদক কবি আব্দুস সালাম গফফারের সহধর্মিণীর হার্ট অপারেশন সবার কাছে দোয়া কামনা Logo যশোর সীমান্তে অভিযান চালিয়ে ০১ জন আসামীসহ মাদকদ্রব্য এবং মালিকবিহীন অবৈধ চোরাচালানী মালামাল আটক Logo সাপাহারে বীর মুক্তিযোদ্ধা জিয়াউল আবেদীন জিন্নাহ সরকারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন Logo নালিতাবাড়ী ডায়াবেটিক সমিতির আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি উদ্যোগে ময়মনসিংহে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

নেত্রকোণার চল্লিশায় যাত্রীবাহী বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ঃআহত ১০

Reporter Name / ২২১১ Time View
Update : বুধবার, ২৫ মে, ২০২২, ১২:৩৩ অপরাহ্ণ

 

 

 

শামীম তালুকদার, ব্যুরো চীফ,ময়মনসিংহ
নেত্রকোণা -ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের সদর উপজেলার চল্লিশা এলাকায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বাসের ড্রাইভার ও হেলপার মারা গেছেন।
সোমবার (২৩মে) ভোর সোয়া ৫ টার দিকে নেত্রকোণা -ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের সদর উপজেলার চল্লিশা এলাকায় এই ঘটনাটি ঘটেছে।
দূর্ঘটনায় যারা নিহত হয়েছেন —তারা হলেন, বাসের ড্রাইভার ময়মনসিংহের নান্দাইলের চন্ডিপাশা ইউনিয়নের বারিগ্রামের মৃত শাহনেওয়াজের ছেলে সবুজ মিয়া ও হেলপার সুনামগঞ্জের ধর্মপাশার রাজনগর এলাকার চান মিয়ার ছেলে সোহেল মিয়া।
আহতদের নেত্রকোণা ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ঘটনাস্হল পরিদর্শনে থাকা অবস্হায় নেত্রকোণা মডেল থানার এস আই জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ ও স্হানীয়রা জানান,সোমবার ভোরে সোয়া ৫ টায় চট্টগ্রাম থেকে যাত্রীবাহী একটি বাস নেত্রকোণার দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা ময়মনসিংহগামী ধান বোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।এতে ঘটনাস্থলেই ১ জন মারা যায়। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে আরেকজন মারা যায়।
পরে ময়মনসিংহ থেকে পুলিশের ক্রেন এসে বাস ও ট্রাক উদ্ধার করে। এদিকে ঘটনার পর সকাল ৯ টা পর্যন্ত সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST