সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo তালতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo সাপাহারে জাতীয় সমবায় দিবস উদযাপন Logo মানুষ মানুষের জন্য, এটাই আমাদের প্রত্যয়’ — স্বপ্নসিঁড়ি সংগঠনের উদ্যোগে হুইলচেয়ার বিতরণ Logo শেরপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ; ভুক্তভোগী পরিবারের মানববন্ধন Logo আসন্ন নিশানবাড়ীয়া ইউপি নির্বাচন: গণসংযোগে ব্যস্ত চেয়ারম্যান পদপ্রার্থী জাহিদুল হক সোহাগ Logo দশ বছর পর জবিতে মঞ্চ মাতালেন নগরবাউল জেমস Logo চারঘাট সীমান্তে ৩০ হাজার ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ Logo সিএমপির ওপেন হাউজ ডেতে নাগরিকদের অভিযোগ শুনলেন কমিশনার, মিলল তাৎক্ষণিক সমাধান Logo সাংবাদিক আলিফ ফকির হত্যার বিচার দাবিতে নেত্রকোণায় জেলা প্রশাসকের কাছে বাংলাদেশ প্রেসক্লাবের স্মারকলিপি Logo শেরপুরে ব্রিজের নিচে অজ্ঞাতনামা নারীর লাশ: ৪ জনকে গ্রেফতার করেছে পিবিআই
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

নালিতাবাড়ী ডায়াবেটিক সমিতির আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত

Reporter Name / ৫২৪ Time View
Update : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ণ

 নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ীতে ডায়াবেটিক সমিতির আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১ মার্চ রোববার উপজেলার দক্ষিণ বাজার কৃষিবিদ বদিউজ্জামান বাদশা মেমোরিয়াল ডায়াবেটিক হাসপাতালে এই আয়োজন করা হয়। নালিতাবাড়ী ডায়াবেটিক সমিতির আহ্বায়ক রাগিব হাসান ভাষণের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর-২ আসনের সংসদ সদস্য প্রকৌশলী ফাহিম চৌধুরী। এছাড়াও নালিতাবাড়ী ডায়াবেটিক সমিতির কার্যকরী সদস্য এম.এ রায়হানের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন চীফ মেডিকেল অফিসার ডাঃ আব্দুল্লাহেল ওয়াসী খান জনি, সাবেক পৌর মেয়র ও লাইফ মেম্বার আনোয়ার হোসেন ভিপি, কার্যকরী সদস্য গোপাল সাহা প্রমুখ। এসময় নালিতাবাড়ী উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান লিটন, নয়াবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান, কলসপাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মজিদসহ ডায়াবেটিক সমিতির বিভিন্ন পর্যায়ের সদস্যবৃন্দ, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ এবং নালিতাবাড়ী উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST