মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo সাপাহারে পূর্ব শত্রুতার জেরে দম্পতির ওপর হামলা, গুরুতর আহত Logo আমের বাণিজ্যিক রাজধানী সাপাহারে পুলিশ কন্ট্রোল রুমের উদ্বোধন Logo ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন তথ্য প্রতিমন্ত্রী Logo নেত্রকোনায় সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন, প্রত্যাহারের দাবি Logo তালা বাজার পেশাজীবি মোটরসাইকেল চালকের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন- সভাপতি মুসা,সম্পাদক মোস্তফা, কোষাধ্যক্ষ জাকির Logo শার্শা থানা পুলিশের বিশেষ অভিযানে ১০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার-০১ জন Logo শার্শায় গণধর্ষণ মামলার তিন আসামি দুই ঘণ্টার মধ্যে গ্রেপ্তার, অভিযান অব্যাহত Logo সাপাহারে মাল্টি স্টেকহোল্ডার প্ল্যাটফর্ম পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত Logo খালপাড় ও সরকারি জায়গা দখলের অভিযোগ, মেয়রের হস্তক্ষেপ চান এলাকাবাসী Logo নেত্রকোনায় সম্মিলিত মানবাধিকার জোটের সাংগঠনিক উন্নয়ন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

বেনাপোলের দিঘীরপাড়ে আব্দুল্লাহ হোসেনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল

Reporter Name / ২৩২ Time View
Update : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬, ২:৪২ পূর্বাহ্ণ

 মোস্তাফিজুর রহমান, বিশেষ প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার বেনাপোল পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের দিঘীরপাড় গ্রামে প্রতি বছরের ন্যায় এ বছরও দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করেন সমাজসেবক মোঃ আব্দুল্লাহ হোসেন। সোমবার বিকেলে তার নিজ বাড়িতে, দিঘীরপাড় এলাকায় আয়োজিত এই ইফতার মাহফিলে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক, শিক্ষক, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। পাশাপাশি গ্রামের অসহায় ও দুস্থ মানুষও এই ইফতারে যোগ দেন। আয়োজক মোঃ আব্দুল্লাহ হোসেন দিঘীরপাড় গ্রামের আবু বক্করের ছোট ছেলে। এলাকায় তিনি একজন সৎ, মানবিক ও দানশীল ব্যক্তি হিসেবে পরিচিত। প্রতি বছরই তিনি রমজান মাসে এলাকার মানুষকে নিয়ে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করে থাকেন। অনুষ্ঠানে দেশ ও জাতির কল্যাণ, শান্তি এবং মুসলিম উম্মাহর মঙ্গল কামনা করে বিশেষ দোয়া করা হয়। পরে উপস্থিত সবার মাঝে ইফতার পরিবেশন করা হয়। স্থানীয়রা জানান, এমন আয়োজন এলাকার মানুষের মধ্যে সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ আরও জোরদার করে। তারা ভবিষ্যতেও এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত রাখার জন্য আব্দুল্লাহ হোসেনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST