বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
Logo সাপাহারে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন Logo ময়মনসিংহ জেলা পুলিশের কিট প্যারেড অনুষ্ঠিত Logo ঝিনাইগাতীতে বন্যহাতি তাড়াতে কৃষকদের মাঝে সার্চলাইট বিতরণ Logo শার্শার বাগআঁচড়ার ইউপি চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী জাহাঙ্গীর হোসেনের জীবন বৃত্তান্ত উপজেলা বিএনপির নিকট জমা প্রদান Logo বুড়িচংয়ে ইসলামী ফ্রন্টের ৬নং ময়নামতি ইউনিয়ন কমিটি গঠিত আহবায়ক সেলিম ভূইয়া, সদস্য সচিব আনিছুর রহমান Logo শেরপুরে যমুনা টেলিভিশননের সাংবাদিক আদিল মাহমুদ উজ্জলের বাসভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ল ৩০ লাখ টাকার মালামাল পুড়ে শেষ, Logo যশোর সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক  Logo রাঙামাটি জেলা প্রশাসকের কার্যালয়ে জাল ব্যাংক রশিদ দাখিলের অভিযোগে একজন আটক Logo শেরপুরে ডিসির ত্রাণ ভান্ডারে আশা’র সাড়ে ৩’শ কম্বল হস্তান্তর Logo শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চোরাই পণ্য ও হুইস্কি আটক।
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

ঝিনাইগাতীতে বন্যহাতি তাড়াতে কৃষকদের মাঝে সার্চলাইট বিতরণ

Reporter Name / ৭ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন

 

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি:
শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় বন্যহাতির আক্রমণ ও উপদ্রব থেকে ফসল ও জানমাল রক্ষায় কৃষকদের মাঝে সার্চলাইট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর-৩ (ঝিনাইগাতী-শ্রীবরদী) আসনের মাননীয় সংসদ সদস্য মোঃ মাহমুদুল হক রুবেল।

এ সময় উপস্থিত ছিলেন ঝিনাইগাতী উপজেলা বিএনপির আহ্বায়ক শাহজাহান আকন্দ, সদস্য সচিব লুৎফর রহমান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার তৌহিদুর রহমান, আহ্বায়ক আব্দুল মান্নান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আল-আমীনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

বন্যহাতির উপদ্রবপ্রবণ এলাকার কৃষকদের মাঝে বিতরণ করা এসব সার্চলাইট হাতি তাড়ানো এবং রাতের বেলায় ফসলি জমি ও বসতবাড়ির নিরাপত্তা নিশ্চিত করতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।

দীর্ঘদিন ধরে ঝিনাইগাতীসহ শেরপুরের সীমান্তবর্তী এলাকায় বন্যহাতির বিচরণ ও ফসলের ক্ষয়ক্ষতি স্থানীয় কৃষকদের জন্য বড় ধরনের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এ পরিস্থিতিতে কৃষকদের নিরাপত্তা নিশ্চিত করতে সার্চলাইট বিতরণের এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয়রা।

এ ধরনের উদ্যোগের মাধ্যমে মানুষ ও বন্যহাতির সংঘাত কমবে এবং কৃষকদের জানমাল ও ফসল রক্ষায় কার্যকর ভূমিকা রাখবে—এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST