বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
Logo যশোর সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক  Logo রাঙামাটি জেলা প্রশাসকের কার্যালয়ে জাল ব্যাংক রশিদ দাখিলের অভিযোগে একজন আটক Logo শেরপুরে ডিসির ত্রাণ ভান্ডারে আশা’র সাড়ে ৩’শ কম্বল হস্তান্তর Logo শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চোরাই পণ্য ও হুইস্কি আটক। Logo ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার মোবাইল কোর্ট এর মাধ্যমে ২টি অবৈধ ইটভাটাকে ১,৫০,০০০/ টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় Logo ময়মনসিংহে সিপিএসসি, এসআরবি-১৪, এর বিশেষ অভিযান: ১৩ বোতল বিদেশি মদসহ আটক ০২ Logo মোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে সাবেক স্বামী আটক Logo মাদকবিরোধী অভিযানে ২,০০০ পিস ইয়াবাসহগ্রেফতার ০১ Logo যশোরের শার্শায় টানা ৪৮ ঘন্টার বৃষ্টিতে ফসলের ব‍্যপক ক্ষতি, দুশ্চিন্তায় কৃষক পরিবার Logo গ্রামীণ জনপদের নিরাপত্তায় আপনারাই সরকারের চালিকাশক্তি- নান্দাইলে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

যশোর সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক 

কামাল হোসেন বেনাপোলঃ / ০ Time View
Update : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ১:০৩ অপরাহ্ন

 

অদ্য ২৫ নভেম্বর ২০২৬ তারিখ যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধীনস্থ বেনাপোল আইসিপি’র টহলদল কর্তৃক সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ভারতীয় ৩৯টি শাড়ী, ২৪টি কম্বল, ১৬টি চাদর, ০১ কেজি জিরা, ১৪ প্যাকেট ফুসকা, ০২ কেজি কিসমিস, ২৪২টি চকলেট, ৬১টি খাদ্য সামগ্রী ও ৪৬৯টি কসমেটিক্স সামগ্রী আটক করে। আটককৃত মালামালের মূল্য ৭,৮৭,৬০০/-(সাত লক্ষ সাতাশি হাজার ছয়শত) টাকা।

এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST