মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
শিরোনামঃ
Logo শেরপুরে ডিসির ত্রাণ ভান্ডারে আশা’র সাড়ে ৩’শ কম্বল হস্তান্তর Logo শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চোরাই পণ্য ও হুইস্কি আটক। Logo ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার মোবাইল কোর্ট এর মাধ্যমে ২টি অবৈধ ইটভাটাকে ১,৫০,০০০/ টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় Logo ময়মনসিংহে সিপিএসসি, এসআরবি-১৪, এর বিশেষ অভিযান: ১৩ বোতল বিদেশি মদসহ আটক ০২ Logo মোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে সাবেক স্বামী আটক Logo মাদকবিরোধী অভিযানে ২,০০০ পিস ইয়াবাসহগ্রেফতার ০১ Logo যশোরের শার্শায় টানা ৪৮ ঘন্টার বৃষ্টিতে ফসলের ব‍্যপক ক্ষতি, দুশ্চিন্তায় কৃষক পরিবার Logo গ্রামীণ জনপদের নিরাপত্তায় আপনারাই সরকারের চালিকাশক্তি- নান্দাইলে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী Logo রাজস্থলীতে পাহাড়িকা পাবলিক স্কুলের ১৫তম ক্লাস পার্টি উদযাপন Logo শেরপুরে মাদক বিরোধী সমাবেশে মাদকে না করার জন্য পুলিশকে তথ্য দেওয়ার আহ্বান ওসি সাহেবের,
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চোরাই পণ্য ও হুইস্কি আটক।

Reporter Name / ০ Time View
Update : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ১:১৯ অপরাহ্ন

 শ্রীবরদী প্রতিনিধি শেরপুর: শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চোরাই পণ্য ও হুইস্কি আটক শেরপুরের গারো পাহাড় সীমান্তে চোরাচালান বিরোধী পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় ডেনভার বডি স্প্রে, মদ ও মোবাইল ফোন আটক করেছে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)। এসব মালামালের সর্বমোট সিজার মূল্য ৫ লাখ ৫৮ হাজার ৫০০ টাকা। সোমবার বিজিবির পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দায়িত্বপূর্ণ এলাকায় চোরাচালান বিরোধী অভিযানের ধারাবাহিকতায় সোমবার শেরপুর জেলার শ্রীবরদী উপজেলাধীন রাজাপাহাড় নামক স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে বিজিবির টহল দল। অভিযানে মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় ডেনভার বডি স্প্রে আটক করা হয়, যার সিজার মূল্য ৪ লাখ ৮৬ হাজার টাকা। এছাড়াও গোপন সংবাদের ভিত্তিতে রোববার শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার গারোকোনা লেবু বাগান নামক স্থানে পৃথক অভিযান চালায় বিজিবি টহল দল। চোরাকারবারীরা ওই এলাকা দিয়ে অভিনব কৌশলে ভারতীয় মদ পাচারের চেষ্টা করছিল। অভিযানে ভারতীয় মদ ও মোবাইল ফোন আটক করা হয়, যার সিজার মূল্য ৭২ হাজার ৫০০ টাকা। ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) জানায়, ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমান্ত রক্ষা এবং যেকোনো প্রকার অবৈধ কার্যক্রম প্রতিরোধে দিনরাত দায়িত্ব পালন করছে বাহিনী। সীমান্তে মাদক, চোরাচালানি মালামাল ও অবৈধ অনুপ্রবেশ রোধকল্পে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST