মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি:
শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় বন্যহাতির আক্রমণ ও উপদ্রব থেকে ফসল ও জানমাল রক্ষায় কৃষকদের মাঝে সার্চলাইট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর-৩ (ঝিনাইগাতী-শ্রীবরদী) আসনের মাননীয় সংসদ সদস্য মোঃ মাহমুদুল হক রুবেল।
এ সময় উপস্থিত ছিলেন ঝিনাইগাতী উপজেলা বিএনপির আহ্বায়ক শাহজাহান আকন্দ, সদস্য সচিব লুৎফর রহমান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার তৌহিদুর রহমান, আহ্বায়ক আব্দুল মান্নান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আল-আমীনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
বন্যহাতির উপদ্রবপ্রবণ এলাকার কৃষকদের মাঝে বিতরণ করা এসব সার্চলাইট হাতি তাড়ানো এবং রাতের বেলায় ফসলি জমি ও বসতবাড়ির নিরাপত্তা নিশ্চিত করতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।
দীর্ঘদিন ধরে ঝিনাইগাতীসহ শেরপুরের সীমান্তবর্তী এলাকায় বন্যহাতির বিচরণ ও ফসলের ক্ষয়ক্ষতি স্থানীয় কৃষকদের জন্য বড় ধরনের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এ পরিস্থিতিতে কৃষকদের নিরাপত্তা নিশ্চিত করতে সার্চলাইট বিতরণের এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয়রা।
এ ধরনের উদ্যোগের মাধ্যমে মানুষ ও বন্যহাতির সংঘাত কমবে এবং কৃষকদের জানমাল ও ফসল রক্ষায় কার্যকর ভূমিকা রাখবে—এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।