মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo সাপাহারে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের নগদ অর্থ বিতরণ Logo রামিসা হত্যার বিচার দাবিতে মানববন্ধন, অঝোরে কাঁদলেন হাজার ও মানুষ Logo নিখোঁজের তিন দিন পর জুলহাস (৫) নামে এক শিশুর ম’র’দে’হ উদ্ধার Logo আকস্মিক বন্যায় তলিয়ে গেছে বাড়লা বিল: ঈদের আনন্দ বিষাদে পরিণত, দিশেহারা কৃষক Logo সাংবাদিকদের মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিতে জাতীয় সাংবাদিক সংস্থার ঐক্যবদ্ধ কর্মসূচির আহ্বান Logo সাপাহারে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন Logo চট্টগ্রামে ১ লাখ ১৩ হাজার টাকার জাল নোট জব্দ, গ্রেপ্তার তিন Logo সাপাহারে খালাসের দাম বৃদ্ধিতে বিরোধ, দেড় শতাধিক ধান্য আড়তে কেনা-বেঁচা বন্ধ Logo কটূক্তির অভিযোগে সাংবাদিক মোশাররফ হোসেন বাবুলকে কারণ দর্শানোর নোটিশ ২৪ ঘণ্টার মধ্যে লিখিত জবাব দিতে নির্দেশ Logo মাদক সেবনে বাধা, মীরসরাইয়ে ছেলের পিটুনিতে বৃদ্ধ বাবার মৃত্যু
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবির অভিযানে বিদেশী মদ সহ বিপুল পরিমাণ মালামাল আটক।

মোস্তাফিজুর রহমান ,শার্শা প্রতিনিধি: / ৮২৩ Time View
Update : শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪, ৩:২৯ পূর্বাহ্ণ

 

 

যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অভিযানে বিদেশী মদ, শাড়ী, থ্রী পিস, কম্বল ও কসমেটিক্স সামগ্রী এবং অবৈধ অনুপ্রবেশের দায়ে ০২ জন বাংলাদেশী নাগরিক আটক প্রসংগে

যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধিনায়ক, লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিসি, পিএসসি জানান, বিজিবি’র আভিযানিক কর্মকাণ্ড অংশ হিসেবে দীর্ঘদিন যাবত চোরাচালান মালামালসহ পাচার চক্র আটকের ক্ষেত্রে সীমান্তে বিজিবির গোয়েন্দা ও টহল তৎপরতা জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় অদ্য ২৬ ডিসেম্বর ২০২৪ তারিখে বেনাপোল বিওপি, শিকারপুর বিওপি, আমড়াখালী চেকপোস্ট এবং বেনাপোল আইসিপি এর সীমান্ত এলাকায় বিশেষ মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে সর্বমোট ১৮,৯২,০০০/-(আঠার লক্ষ বিরানব্বই হাজার) টাকা মূল্যের বিদেশী মদ, ভারতীয় শাড়ী, থ্রী পিস, তৈরি পোশাক, কিটনাশক, কম্বল ও কসমেটিক্স সামগ্রী আটক করে। অপর আর একটি অভিযানে শিকারপুর বিওপি টহলদল কর্তৃক পাসপোর্ট ব্যতীত অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশ হতে ভারতে অনুপ্রবেশের প্রাক্কালে ০২জন বাংলাদেশী নাগরিক আটক করতে সক্ষম হয়।

আটককৃত বাংলাদেশী নাগরিক-১। মোছাঃ সুমি খানম (২৫), পিতাঃ মোঃ বুলু মুন্সি, গ্রাম: সরকেরডাঙ্গা, পোস্ট: বাশগ্রাম, থানা: নড়াইল, জেলা: নড়াইল, ২। পিংকি সরকার (২৫), পিতাঃ ফিলিপ সরকার, গ্রামঃ বড়দল, পোস্ট: বড়দল, থানাঃ আশামনি, জেলাঃ সাতক্ষীরা।

বিজিবি অধিনায়ক আরো জানান, চোরাকারবারী কর্তৃক মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় জব্দ করা হয়। এভাবে ভারতীয় দ্রব্য সামগ্রী চোরাচালানের কারণে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্থ হবার পাশাপাশি দেশ উল্লেখযোগ্য রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST