শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
Logo বাংলাদেশ প্রেসক্লাব,নেত্রকোণা জেলা শাখার আহ্বায়ক কমিটির সাংগঠনিক উন্নয়ন ও মত বিনিময় সভা Logo সাপাহারে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ Logo গাইবান্ধা সরকারি কলেজে নববর্ষের রঙিন আয়োজনে প্রাণের উচ্ছ্বাস Logo বাংলাদেশ প্রেসক্লাব, নেত্রকোণা জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন Logo পহেলা বৈশাখে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন সারসা বার্তার সম্পাদক আব্দুস সালাম গফ্ফার Logo ময়মনসিংহ বিভাগে CNA (Corruption News Agency) চ্যানেলের দায়িত্ব অর্পণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo দেশবরেণ্য আইনজীবী লুৎফর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, আইনী সহযোগিতা প্রাপ্তিতে মতবিনিময় ও ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন Logo তেল সংকটে পরিবহন খাতে অস্থিরতা Logo ভুয়া ওয়ারেন্টে দৈনিক প্রতিদিনের কাগজের সাংবাদিক গ্রেপ্তার, ১৮ ঘণ্টা পর আদালতে মুক্তি Logo পঁয়তাল্লিশ লক্ষ চৌদ্দ হাজার চারশত পঁচিশ) টাকা মু্ল্যের ২৪০.৬০ গ্রাম ওজনের ০২টি স্বর্ণের বারসহ ০১ জন আসামী আটক করেছে বিজিবি
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

সাপাহারে কাঁচা বাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে দুস্থদের মাঝে কম্বল বিতরণ

Reporter Name / ৩৩৬ Time View
Update : শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ণ

 হারুনুর রশিদ, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহারে তীব্র শীত ও হিমেল হাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। শীতের এই প্রকোপে গরম কাপড়ের অভাবে চরম বিপাকে পড়েছেন নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। এসব শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে সাপাহার কাঁচা বাজার ব্যবসায়ী সমিতি ও সমিতির উপদেষ্টা। শুক্রবার (১০ জানুয়ারি) বিকেল ৪টায় উপজেলা সদরে সমিতির নিজস্ব কার্যালয়ে প্রায় দুই শতাধিক দুস্থ, অসহায় ও নিম্ন আয়ের মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়। সাপাহার কাঁচা বাজার ব্যবসায়ী সমিতি এবং সমিতির উপদেষ্টা আলহাজ্ব রফিকুল ইসলাম চৌধুরী (বেনু)-র ব্যক্তিগত অর্থায়নে এই সহায়তা প্রদান করা হয়। কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রমের উদ্বোধন করেন সমিতির উপদেষ্টা আলহাজ্ব রফিকুল ইসলাম চৌধুরী (বেনু)। এতে সভাপতিত্ব করেন সাপাহার কাঁচা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আবু সাইদ এসময় সমিতির সাধারণ সম্পাদক আসাদুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি রমজান আলী, কোষাধ্যক্ষ শাহিনুর (ফিডার), সদস্য পরিতোষ ও সবুজ সাহাসহ সমিতির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। বিতরণকালে বক্তারা বলেন, তীব্র শীতে গরিব ও অসহায় মানুষজন খুব কষ্টে দিনাতিপাত করছে। সামাজিক দায়বদ্ধতা থেকে আমরা তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। সামর্থ্যবান ব্যক্তিদেরও এই শীতে অসহায়দের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST