রাঙামাটির রাজস্থলীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও বিভিন্ন কর্মকাণ্ডের প্রতিবাদে উপজেলা কৃষক দলের উদ্যোগে প্রতিবাদ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর) সকাল ১০টা রাজস্থলী উপজেলা বিএনপির কার্যালয়ে উপজেলা কৃষক দলের সভাপতি বিশু সাহার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপি সভাপতি খলিলুর রহমান শেখ।
সভায় বক্তারা আওয়ামী লীগের বিভিন্ন কর্মকাণ্ডের প্রতিবাদ জানিয়ে তা প্রতিরোধে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সতর্ক থাকার আহ্বান জানান।
এতে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞোই মারমা, যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদুল হক মিলন, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক উজ্জ্বল তঞ্চঙ্গ্যা ও উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মো. সুমন খান উপস্থিত ছিলেন।
এছাড়া বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থক সভায় অংশ নেন।