শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
Logo রাজস্থলীতে পাহাড়িকা পাবলিক স্কুলের ১৫তম ক্লাস পার্টি উদযাপন Logo শেরপুরে মাদক বিরোধী সমাবেশে মাদকে না করার জন্য পুলিশকে তথ্য দেওয়ার আহ্বান ওসি সাহেবের, Logo যশোর সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি Logo যশোর সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি Logo রাজস্থলীতে, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নৈরাজ্য প্রতিরোধে কৃষক দলের প্রতিবাদ সভা Logo দুর্গম পাহাড়ে স্বাস্থ্যসেবা পৌঁছানোর প্রকল্পের সমাপ্তি Logo তালতলীতে আওয়ামী লীগের মিছিল-মিটিং করতে দেওয়া হবে না: ছাত্রদল নেতা মিজানুর রহমান Logo শেরপুর সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, বিজিবির হাতে আটক ১২ Logo শ্রীবরদী সীমান্তে বিজিবির অভিযানে ১ লাখ ৯২ হাজার টাকার ভারতীয় মদ জব্দ Logo নেত্রকোনার পুর্বধলায় ব্রি’র ‘প্রযুক্তি গ্রাম’ কার্যক্রমে কৃষক সমাবেশ ও মাঠ দিবস
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

রাজস্থলীতে পাহাড়িকা পাবলিক স্কুলের ১৫তম ক্লাস পার্টি উদযাপন

​আইয়ুব চৌধুরী, রাঙ্গামাটি / ১৬ Time View
Update : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন

 

 

​রাঙামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে পাহাড়িকা পাবলিক স্কুলের ১৫তম ক্লাস পার্টি-২০২৬ উদযাপন করা হয়েছে। কোমলমতি শিক্ষার্থীদের উচ্ছ্বাস, পারস্পরিক সম্প্রীতি ও বর্ণিল আয়োজনে দিনভর প্রাণবন্ত ছিল বিদ্যালয় প্রাঙ্গণ।

​শনিবার (২১ নভেম্বর) সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানের শুরুতেই অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাহাড়িকা পাবলিক স্কুলের প্রতিষ্ঠাতা ও সভাপতি অধ্যাপক ঝন্টু কুমার বড়ুয়া। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্দ্রঘোনা থানার অফিসার ইনচার্জ (ওসি) এম. সাকের আহমেদ।

​বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আখ্যেইমং চৌধুরী, পাহাড়িকা পাবলিক স্কুলের পরিচালক ও বাঙ্গালহালিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আইয়ুব চৌধুরী, পাহাড়িকা পাবলিক স্কুলের পরিচালক শামশুল আলম, অভিভাবক ও রাজনৈতিক ব্যক্তিত্ব নুরুল হুদা আমান, ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শিমুল দাশ, অভিভাবক সুহেল ত্রিপুরা এবং বিশিষ্ট ব্যবসায়ী বদিউল আলম।

​প্রধান অতিথির বক্তব্যে ওসি এম. সাকের আহমেদ বলেন, শিক্ষাজীবন শুধু পাঠ্যবইয়ের গণ্ডিতে আবদ্ধ নয়; নৈতিকতা, শৃঙ্খলা, মানবিক মূল্যবোধ ও দায়িত্ববোধ অর্জনের মধ্য দিয়েই একজন শিক্ষার্থী প্রকৃত মানুষ হিসেবে গড়ে ওঠে। তিনি শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগ দেওয়ার পাশাপাশি সুশৃঙ্খল আচরণ ও সমাজের প্রতি দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।

​সভাপতির বক্তব্যে অধ্যাপক ঝন্টু কুমার বড়ুয়া বলেন, শিক্ষার্থীদের মেধা, মনন ও সৃজনশীলতা বিকাশের পাশাপাশি আনন্দময় শিক্ষার পরিবেশ গড়ে তোলাই পাহাড়িকা পাবলিক স্কুলের অন্যতম লক্ষ্য। ক্লাস পার্টির মতো আয়োজন শিক্ষার্থীদের পারস্পরিক বন্ধন দৃঢ় করে, আত্মবিশ্বাস বাড়ায় এবং শিক্ষাজীবনে নতুন উদ্দীপনা জোগায়। তিনি বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

​বিশেষ অতিথির বক্তব্যে স্কুলের পরিচালক মোঃ আইয়ুব চৌধুরী বলেন, শিক্ষাই একটি জাতির উন্নতি ও সুন্দর ভবিষ্যৎ গড়ার প্রধান হাতিয়ার। কোমলমতি শিশুদের সুশিক্ষিত, নৈতিক ও মানবিক নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষক, অভিভাবক ও সমাজের সবার সম্মিলিত দায়িত্ব রয়েছে। তিনি উল্লেখ করেন, শিশুদের প্রতিভা বিকাশে শুধু পরীক্ষার ফলাফল নয়; আনন্দ, সংস্কৃতি, সৃজনশীলতা ও সহশিক্ষা কার্যক্রমেরও সমান গুরুত্ব রয়েছে। মানসম্মত শিক্ষা ও সুন্দর ভবিষ্যৎ গঠনে বিদ্যালয়টি আন্তরিকভাবে কাজ করে যাবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

​অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। দিনব্যাপী আয়োজনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি অভিভাবকদের জন্য ছিল বিশেষ চমক লটারি ও পুরস্কার বিতরণ। সব মিলিয়ে আনন্দ ও উৎসবের আমেজে শেষ হয় দিনব্যাপী এ আয়োজন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST