শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo ফুলপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান Logo ৫ ই আগস্ট গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শার্শায় শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo যশোর সীমান্তে অভিযান চালিয়ে মাদকদ্রব্য আটক করেছে বিজিবি Logo ডিহি ইউনিয়নে জনসেবায় পরিচিত মুখ মোঃ ওলিয়ার রহমান সরদার, চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে বাড়ছে আলোচনা Logo গাইবান্ধা জেনারেল হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শন, অনিয়মে ক্ষোভ—ব্যবস্থা নেওয়ার আশ্বাস Logo উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাসিক সমন্বয় সভায় এমপি আজীজুর রহমান : ব্যবসায়িক চিন্তা ছেড়ে মানবিক সেবা দিন Logo সাপাহারে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে চারা রোপণ Logo নালিতাবাড়ীতে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। Logo সাপাহারে প্রেসিডেন্ট ডায়াগনস্টিক সেন্টারের গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠিত Logo গাইবান্ধায় জমি বিরোধের জেরে বাড়িতে হামলার অভিযোগ, নারীসহ আহত কয়েকজন
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

সংসদীয় প্রতিনিধি দলের বাংলাদেশী-আমেরিকান পেশাজীবীদের সাথে মতবিনিময়

Reporter Name / ২৫৩৫ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ মে, ২০২২, ৩:০২ পূর্বাহ্ণ

 হাকিকুল ইসলাম খোকন ,যুক্তরাষ্ট্র সিনিয়র প্রতিনিধিঃবাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির প্রতিনিধি দল গত ২১ মে শনিবার,বৃহত্তর ওয়াশিংটন ডিসি এলাকার বাংলাদেশি-আমেরিকান পেশাজীবীদের সাথে মতবিনিময় করেছে এবং ঢাকা ও ওয়াশিংটনের মধ্যে সম্পর্ক আরও জোরদার করতে তাদের সক্রিয় অংশগ্রহণ কামনা করেছে।খবর বাপসনিঊজ। বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে কমিটির সভাপতি ফারুক খান এমপি বাংলাদেশি-আমেরিকান পেশাজীবীদের দুই দেশের সম্পর্ক গভীর করার প্রধান চালিকা শক্তি হিসেবে অভিহিত করেন। ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক ও সহযোগিতাকে আরও এগিয়ে নিতে পেশাজীবীরা তাদের বক্তব্যে বিভিন্ন পরামর্শ প্রদান করেন। ফারুক খান এমপি এ ধরনের সভা নিয়মিত করার ওপর জোর দেন এবং দেশের আরও উন্নয়নের জন্য বাংলাদেশি-আমেরিকান পেশাজীবীদের পরামর্শও চান। চার সদস্য বিশিষ্ট প্রতিনিধি দলের অন্যান্য সদস্য নুরুল ইসলাম নাহিদ এমপি,নাহিম রাজ্জাক এমপি ও কাজী নাবিল আহমেদ এমপি বৈঠকে বক্তব্য দেন। যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সহিদুল ইসলাম ঢাকা ও ওয়াশিংটনের মধ্যে সম্পর্ক ও সহযোগিতা আরও সম্প্রসারণের জন্য দূতাবাসের বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে অবহিত করেন। অনুষ্ঠানে দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। যুক্তরাষ্ট্রে পাঁচ দিনের সফর শেষ করে রবিবার সকালে প্রতিনিধি দলের ঢাকার উদ্দেশ্যে ওয়াশিংটন ত্যাগ করেন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST