বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি Logo নিগূঢ় রহস্যেঘেরা সাগর কলমে রিতুনুর Logo বাংলাদেশ রাফা সোসাইটির সাংগঠনিক উন্নয়ন ও প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা Logo শার্শার ১১ নং নিজামপুর ইউনিয়ন বাসীর দোয়া ও সমর্থন চেয়েছেন ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী তরিকুল ইসলাম Logo ​নেত্রকোণায় বসতবাড়িতে হামলা ও লুটপাট অভিযোগ Logo নেত্রকোণা দর্জি শ্রমিক ইউনিয়নের প্রথম বার্ষিক নির্বাচন সম্পন্ন Logo শাজাহানপুরে স্যালাইন মিশানো পানি মনে করে ভুলক্রমে কীটনাশক পান করে কৃষকের মৃত্যু Logo সাপাহার মডেল প্রেসক্লাবের দ্বি-বার্ষিক কমিটির সভাপতি নাসির, সম্পাদক রিপন Logo বাংলাদেশ প্রেসক্লাব, ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক উন্নয়ন সভা অনুষ্ঠিত Logo প্যারাগনের সেমিনারে চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী প্রচারণার অভিযোগ
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

ডিহি ইউনিয়নে জনসেবায় পরিচিত মুখ মোঃ ওলিয়ার রহমান সরদার, চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে বাড়ছে আলোচনা

 নিজস্ব প্রতিনিধি: / ১১৩ Time View
Update : বুধবার, ৫ আগস্ট, ২০২৬, ৬:২১ পূর্বাহ্ণ

 যশোরের শার্শা উপজেলার ডিহি ইউনিয়নের সভাপতি ও সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ ওলিয়ার রহমান সরদার দীর্ঘদিন ধরে এলাকার সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থেকে জনসেবামূলক বিভিন্ন কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছেন। অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ায় তিনি স্থানীয়ভাবে পরিচিত একটি মুখ। স্থানীয়দের ভাষ্য, যেকোনো প্রাকৃতিক দুর্যোগ, অসুস্থতা কিংবা আর্থিক সংকটে মানুষের পাশে দাঁড়াতে তিনি সবসময় আন্তরিক ভূমিকা পালন করেন। মানবিক মূল্যবোধকে প্রাধান্য দিয়ে ডিহি ইউনিয়নের সার্বিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে নিজেকে নিয়োজিত রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে মোঃ ওলিয়ার রহমান সরদার এলাকাবাসীর দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করেছেন। তিনি বলেন, “জনগণের আস্থা ও সহযোগিতা পেলে একটি আধুনিক, সুশাসিত ও উন্নয়নমুখী ডিহি ইউনিয়ন গড়ে তুলতে সর্বোচ্চ চেষ্টা করব।” সমর্থকদের দাবি, দলের জন্য দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি বিভিন্ন সময়ে ত্যাগ স্বীকার করেছেন এবং নানা প্রতিকূল পরিস্থিতি, এমনকি মামলা-হামলা ও কারাভোগের মতো কঠিন সময়ও অতিক্রম করেছেন। তাদের মতে, এসব কারণে আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে তাকে ঘিরে এলাকায় ব্যাপক আলোচনা ও উৎসাহের সৃষ্টি হয়েছে। ডিহি ইউনিয়নের সর্বস্তরের মানুষের কল্যাণে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে মোঃ ওলিয়ার রহমান সরদার বলেন, জনগণের সেবা করাই হবে তাঁর প্রধান লক্ষ্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST