বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
Logo ৫ ই আগস্ট গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শার্শায় শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo যশোর সীমান্তে অভিযান চালিয়ে মাদকদ্রব্য আটক করেছে বিজিবি Logo ডিহি ইউনিয়নে জনসেবায় পরিচিত মুখ মোঃ ওলিয়ার রহমান সরদার, চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে বাড়ছে আলোচনা Logo গাইবান্ধা জেনারেল হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শন, অনিয়মে ক্ষোভ—ব্যবস্থা নেওয়ার আশ্বাস Logo উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাসিক সমন্বয় সভায় এমপি আজীজুর রহমান : ব্যবসায়িক চিন্তা ছেড়ে মানবিক সেবা দিন Logo সাপাহারে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে চারা রোপণ Logo নালিতাবাড়ীতে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। Logo সাপাহারে প্রেসিডেন্ট ডায়াগনস্টিক সেন্টারের গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠিত Logo গাইবান্ধায় জমি বিরোধের জেরে বাড়িতে হামলার অভিযোগ, নারীসহ আহত কয়েকজন Logo জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির উদ্যোগে ফুলপুরে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত।
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

৫ ই আগস্ট গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শার্শায় শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

খোরশেদ আলম, শার্শা ( যশোর ) সংবাদদাতা : / ২ Time View
Update : বুধবার, ৫ আগস্ট, ২০২৬, ১২:০৯ অপরাহ্ণ

সারাদেশের ন্যায় ৫ ই আগস্ট গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে যশোরের শার্শায় শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ ও এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ( ৫ আগস্ট ২০২৬ ইং ) সকালে সাড়ে ১০টায়, শার্শা উপজেলা পরিষদ কার্যালয় প্রাঙ্গণের কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান বিভিন্ন রাজনৈতিক, প্রশাসনিক ও সামাজিক নেতৃবৃন্দ। পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়েই দিনের কর্মসূচির সূচনা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-৮৫/১ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ আজিজুর রহমান। সভায় সভাপতিত্ব করেন শার্শা উপজেলা ভূমি কর্মকর্তা মো. নিয়াজ মাখদুম। আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির, সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটন, উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা খায়রুজ্জামান মধু, জামায়াতে ইসলামীর শার্শা উপজেলা আমির তৈমুর রহমান, সহকারী পুলিশ সুপার আরিফ হোসেন, শার্শা থানার অফিসার ইনচার্জ শামিনুল হক, বেনাপোল থানার অফিসার ইনচার্জ আরশাদ হোসেন, সাবেক মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান, বেনাপোল পৌর যুবদলের আহ্বায়ক মফিজুর রহমান বাবু, শার্শা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শরিফুল ইসলাম চয়ন, সদস্য সচিব সবুজ হোসেন খান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাইমিনুল সাগর, বেনাপোল পৌর ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফ এবং এনসিপির নেতা আকাশ হোসেন। সভায় বক্তারা বলেন, ৫ আগস্ট—শুধু একটি তারিখ নয়, এটি সাহস, ত্যাগ ও গণজাগরণের প্রতীক। জুলাই গণ-অভ্যুত্থানের সেই রক্তঝরা দিনগুলো আমাদের শিখিয়েছে—অন্যায়ের বিরুদ্ধে মানুষের ঐক্যই সবচেয়ে বড় শক্তি। শহীদদের আত্মত্যাগ, আহতদের বেদনা এবং গণমানুষের সাহসী অবস্থান জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। আজকের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান শুধু আনুষ্ঠানিকতা নয়; এটি নতুন প্রজন্মকে সত্য, ন্যায় ও গণতন্ত্রের চেতনায় উদ্বুদ্ধ করার একটি অঙ্গীকার। শ্রদ্ধা সকল শহীদ ও সংগ্রামী মানুষের প্রতি। বাংলাদেশ মাথা নত করে না, অন্যায়ের বিরুদ্ধে জেগে ওঠে। জুলাইয়ের চেতনা হোক আমাদের সাহসের শক্তি, ঐক্যের প্রেরণা এবং আগামীর বাংলাদেশ গড়ার অঙ্গীকার। বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে এক তাৎপর্যপূর্ণ দিন। এই দিনে গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে যারা আত্মত্যাগ করেছেন, জাতি তাদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। বক্তারা শহীদদের আদর্শ ধারণ করে একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। এছাড়াও বিকালে গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল উপজেলা বিএনপির আয়োজনে উপজেলা সদরে এক আলোচনা ও র্যালীসহ আনন্দ উল্লাস করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির নেতৃবৃন্দ সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST