সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
শিরোনামঃ
Logo যশোর সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন অবৈধ চোরাচালানী মালামাল আটক Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন জাতীয় দৈনিক আজকের বসুন্ধরা নরসিংদী জেলা প্রতিনিধি হজরত আলী সরকার সাগর Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন দৈনিক আলোকিত বরিশালের সম্পাদক আজিজুর রহমান Logo ময়মনসিংহে যানজট ও নাগরিক সেবা শীর্ষক গোলটেবিল সংলাপ অনুষ্ঠিত Logo রাজশাহী প্রেসক্লাবের সাংবাদিকদের নিয়ে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবির অভিযানে সীমান্ত থেকে ভারতীয় বিভিন্ন পন্য আটক। Logo বন্দরটিলায় গণসংহতি আন্দোলনের বর্ধিত সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রমজানের তাৎপর্য তুলে ধরলেন বক্তারা খতমে কোরআন, আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo ইরানে মার্কিন ও ইসরায়েলি হামলার প্রতিবাদে চট্টগ্রামে আইনজীবীদের মানববন্ধন Logo ময়মনসিংহে বাংলাদেশ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

যুক্তরাষ্ট্রের ৬১ কর্মকর্তাকে কালো তালিকাভুক্ত করলো ইরান

Reporter Name / ২১৮৭ Time View
Update : রবিবার, ৩১ জুলাই, ২০২২, ২:৫৫ পূর্বাহ্ণ

হাকিকুল ইসলাম খোকন ,যুক্তরাষ্ট্র সিনিয়র প্রতিনিধিঃমোজাহিদিন-ই-খালেক (এমইকে) সংগঠনকে পৃষ্ঠপোষকতার অভিযোগে যুক্তরাষ্ট্রের ৬১ কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে ইরানের ক্ষমতাসীন সরকার।গতকাল শনিবার (১৭ জুলাই) যুক্তরাষ্ট্রের বর্তমান ও সাবেক ৬১ কর্মকর্তার একটি তালিকা প্রকাশ করে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়।ইরান সরকার মোজাহিদিন-ই-খালেক (এমইকে) সংগঠনকে সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করে। ওই সংগঠন প্রকাশ্যে ইরানের বর্তমান সরকারকে উৎখাতের ঘোষণা দিয়েছে।এক বিবৃতিতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, কালো তালিকাভুক্ত ব্যক্তিরা এমইকে সংগঠনের বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিল। এছাড়া, তাদেরকে রাজনৈতিক বা অপপ্রচারমূলক কর্মকাণ্ডে তারা সহায়তা করেছেন।যদিও ইরান সরকারের এই নিষেধাজ্ঞাকে ‘প্রতীকি’ বলে ধরা হচ্ছে। কারণ ইরানে নিষেধাজ্ঞার আওতায় ৬১ যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের ইরানে কোন সম্পদ নেই এবং তারা কখনো ইরান ভ্রমণ করেননি। ইরান সরকারের মতে, গত কয়েক দশকে শিশু ও নারীসহ ১৭ হাজারের বেশি ইরানের নাগরিককে হত্যা করেছে এমইকে। ১৯৭৯ সালে ইরানের ইসলামিক বিপ্লবের সমর্থক ছিল এমইকে। কিন্তু পরে তারা দেশটির ক্ষমতাসীন সরকারের প্রধান বিরোধী সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত হয়। এমইকে বহু মানুষকে হত্যা এবং বোমা হামলার ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। এছাড়া, ১৯৮০ সালে ইরানে আট বছর ধরে চলা অভিযানে সাদ্দাম হোসাইনকে সাহায্য করে। এমনকি সাদ্দামের পক্ষেও যুদ্ধ করে সংগঠনটি। যদিও এমইকে যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের ‘সন্ত্রাসী’ সংগঠনের তালিকায় ছিল। কিন্তু এক দশক আগে সংগঠনটিকে কালো তালিকাভুক্তি থেকে বাদ দেওয়া হয়। তারপর থেকে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বিশেষত রিপাবলিকানরা প্রকাশ্যে এমইকে সংগঠনের বিভিন্ন সমাবেশে অংশগ্রহণ করে। এমনকি এমইকে দলের প্রতি নিজেদের সমর্থনও প্রকাশ করেন। ওই সংগঠনটি বহু ইউরোপীয় দেশ যেমন ফ্রান্, সুইডেন, আলবেনিয়াতে ইরানের ক্ষমতাসীন সরকারের বিরুদ্ধে বিভিন্ন সমাবেশ করেছে। ইরান সরকারে অভিযোগ, এমইকে সংগঠনের সমাবেশের অনুমতি দিয়ে ‘সন্ত্রাসী’ কর্মকাণ্ডের পৃষ্ঠপোষকতা করছে ওই দেশগুলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST