সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo তালতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo সাপাহারে জাতীয় সমবায় দিবস উদযাপন Logo মানুষ মানুষের জন্য, এটাই আমাদের প্রত্যয়’ — স্বপ্নসিঁড়ি সংগঠনের উদ্যোগে হুইলচেয়ার বিতরণ Logo শেরপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ; ভুক্তভোগী পরিবারের মানববন্ধন Logo আসন্ন নিশানবাড়ীয়া ইউপি নির্বাচন: গণসংযোগে ব্যস্ত চেয়ারম্যান পদপ্রার্থী জাহিদুল হক সোহাগ Logo দশ বছর পর জবিতে মঞ্চ মাতালেন নগরবাউল জেমস Logo চারঘাট সীমান্তে ৩০ হাজার ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ Logo সিএমপির ওপেন হাউজ ডেতে নাগরিকদের অভিযোগ শুনলেন কমিশনার, মিলল তাৎক্ষণিক সমাধান Logo সাংবাদিক আলিফ ফকির হত্যার বিচার দাবিতে নেত্রকোণায় জেলা প্রশাসকের কাছে বাংলাদেশ প্রেসক্লাবের স্মারকলিপি Logo শেরপুরে ব্রিজের নিচে অজ্ঞাতনামা নারীর লাশ: ৪ জনকে গ্রেফতার করেছে পিবিআই
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রমজানের তাৎপর্য তুলে ধরলেন বক্তারা খতমে কোরআন, আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Reporter Name / ৪৯৬ Time View
Update : শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ৪:২১ পূর্বাহ্ণ

 বিশেষ প্রতিবেদকঃ পবিত্র মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে জাতীয় সাংবাদিক সংস্থা চট্টগ্রাম মহানগর শাখার উদ্যোগে সংগঠনের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, খতমে কোরআন, আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল ৪টায় চট্টগ্রাম নগরীর সিআরবি তাসফিয়া গার্ডেনে আয়োজিত এ অনুষ্ঠানে সংগঠনের সভাপতি এস. এম. আহসানুল কবির চৌধুরী টিটুর সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান শাহীন-এর সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঢাকার সহ-সভাপতি ও চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত মোহাম্মদ খাইরুল ইসলাম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জাতীয় সাংবাদিক সংস্থা চট্টগ্রাম মহানগর শাখার উপদেষ্টা এস. এম. আজিজ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সাংবাদিক সংস্থা চট্টগ্রাম বিভাগের সভাপতি ও কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের যুগ্ম মহাসচিব মো. মাসুদ আলম সাগর এবং কবি, সাহিত্যিক ও প্রাবন্ধিক, বন্ধু সাহিত্য পাতার সভাপতি সায়দুল হক। এ সময় সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার মাজেদুল আলম, সফিকুর রহমান, জাহাঙ্গীর আলম আপন প্রমুখ। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, রমজান মাস সিয়াম সাধনার মাস। এ মাসে নামাজ, রোজা ও ইবাদত-বন্দেগির মাধ্যমে মানুষ আত্মশুদ্ধির সুযোগ লাভ করে এবং মহান আল্লাহ তাআলার কাছে জীবনের সকল গুনাহ মাফ চাওয়ার এক বিশেষ সময় পাওয়া যায়। প্রধান বক্তা তাঁর বক্তব্যে বলেন, রমজানের পবিত্রতা রক্ষা করে সকল ধর্মপ্রাণ মুসলমানকে বেশি বেশি ইবাদত-বন্দেগিতে নিজেকে নিয়োজিত রাখার আহ্বান জানান। বিশেষ অতিথিরা তাঁদের বক্তব্যে বলেন, পবিত্র রমজান মাস ইবাদত ও আত্মশুদ্ধির মাধ্যমে মহান আল্লাহর নৈকট্য লাভের অনন্য সুযোগ এনে দেয়। একই সঙ্গে মানবকল্যাণ ও নৈতিক মূল্যবোধ জাগ্রত করার জন্যও এ মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। সভাপতি এস. এম. আহসানুল কবির চৌধুরী টিটু তাঁর সমাপনী বক্তব্যে বলেন, সংগঠনের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত খতমে কোরআন, ইফতার ও দোয়া মাহফিলে সবার স্বতঃস্ফূর্ত উপস্থিতি অনুষ্ঠানকে সফল ও সার্থক করেছে। এজন্য তিনি সংগঠনের সকল সদস্য-সদস্যাকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে সংগঠনকে আরও এগিয়ে নিতে সবার আন্তরিক সহযোগিতা কামনা করেন। সভায় আলোচনা ও মতবিনিময়ের মাধ্যমে কয়েকটি গুরুত্বপূর্ণ সাংগঠনিক সিদ্ধান্ত গৃহীত হয়। পরে কেক কেটে সংগঠনের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয় এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST