শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
Logo বড়াইগ্রামে জামায়াতের বিশাল গণমিছিল: ‘জুলাই গণহত্যার বিচার ও গণভোটের রায় দ্রুত বাস্তবায়ন করতে হবে’ Logo ফুলপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান Logo ৫ ই আগস্ট গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শার্শায় শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo যশোর সীমান্তে অভিযান চালিয়ে মাদকদ্রব্য আটক করেছে বিজিবি Logo ডিহি ইউনিয়নে জনসেবায় পরিচিত মুখ মোঃ ওলিয়ার রহমান সরদার, চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে বাড়ছে আলোচনা Logo গাইবান্ধা জেনারেল হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শন, অনিয়মে ক্ষোভ—ব্যবস্থা নেওয়ার আশ্বাস Logo উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাসিক সমন্বয় সভায় এমপি আজীজুর রহমান : ব্যবসায়িক চিন্তা ছেড়ে মানবিক সেবা দিন Logo সাপাহারে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে চারা রোপণ Logo নালিতাবাড়ীতে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। Logo সাপাহারে প্রেসিডেন্ট ডায়াগনস্টিক সেন্টারের গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠিত
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

ব্যপোক লোডশেডিং, যশোরের কেশবপুরে বিদ্যুৎ যায় না, মাঝে মাঝে আসে।

Reporter Name / ২৫০৮ Time View
Update : শনিবার, ৯ এপ্রিল, ২০২২, ১১:৪৮ পূর্বাহ্ণ

হাফিজুর শেখ কেশবপুর যশোর জেলা প্রতিনিধিঃব্যাপক লোডশেডিং আর ভেলকিবাজির কারণে অতিষ্ঠ হয়ে পড়েছেন কেশবপুর পৌরসভা ও উপজেলাবাসী।এলাকাবাসী জানান, রমজান শুরুর পর থেকেই এ উপজেলায় তীব্র লোডশেডিং চলছে। ফলে বিদ্যুৎ পাচ্ছেন না গ্রাহকরা। আর রমজানের সেহরি, ইফতার ও তারাবিতে একেবারেই বিদ্যুৎ মিলছে না বলে অভিযোগ গ্রাহকদের। বিদ্যুতের লোডশেডিংয়ের নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে তোলপাড়। কেউ কেউ বলছেন, কেশবপুরে বিদ্যুৎ যায় না, মাঝে মাঝে আসে।বিদ্যুতের অভাবে বেশি ক্ষতিগ্রস্থ হচ্ছে ব্যবসায়ী ও স্কুল-কলেজের শিক্ষার্থীরা। অব্যাহত লোডশেডিংয়ের কারণে শিক্ষার্থীদের পড়ালেখা চরমভাবে বিঘ্নিত হচ্ছে। এছাড়া বিদ্যুৎ নির্ভর ব্যবসা প্রতিষ্ঠানগুলো প্রায়ই বন্ধ রাখতে হচ্ছে। লোডশেডিং বর্তমানে কেশবপুর উপজেলাবাসীর নিত্যদিনের সঙ্গী। যে কারণে মানুষ প্রতিনিয়তই ভোগান্তির শিকার হচ্ছেন। পৌরসভা-ইউপিতেও বিদ্যুতের তীব্র লোডশেডিংয়ে নাকাল উপজেলাবাসী। ইফতারি সেহরী ও তারাবির সময় বিদ্যুৎ না থাকায় ভোগান্তিতে থাকতে হচ্ছে। কেশবপুর বাজারের ব্যবসায়ী বুল মোড়ল বলেন, বিদ্যুতের ভেলকিবাজিতে আমরা দিশেহারা। লোডশেডিংয়ের কারণে কাজ তো করতেই পারি না, বরং ইলেকট্রনিক্স যন্ত্রপাতিও নষ্ট হচ্ছে। বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের ব্যবস্থাপনায় অদক্ষতার কারণেই এ অবস্থার সৃষ্টি হয়েছে।পল্লী বিদ্যুৎ কেশবপুর অফিসের জোনাল ম্যানেজার (ডিজিএম) আব্দুল লতিফ বলেন, সারাদেশের গ্যাসের সমস্যাজনিত কারণে বিদ্যুৎ উৎপাদন কিছু জায়গায় আংশিক বন্ধ অবস্থায় রয়েছে। ফলে চাহিদামত বিদ্যুৎ বিতরণে সমস্যা হচ্ছে। এ পরিস্থিতি থেকে বিদ্যুৎ বিতরণ স্বাভাবিক পর্যায়ে যাওয়ার বিষয়ে নিদিষ্ট সময় জানা নেই। তবে বিদ্যুতের এ অবস্থা থেকে সমাধানের চেষ্টা চলছে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST