শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
Logo ইপিজেডে বিপুল পরিমাণ মাদক উদ্ধার, গ্রেফতার ১ Logo সকাল হলেই সাজানো হয় আগের দিনের ‘বাসি’ ভর্তা Logo নেত্রকোণায় ছাত্রদলের কমিটির ঘোষণা,  আনন্দ মিছিল Logo এ্যাম্বুলেন্সে রোগী নয়, মিলল ৪ কোটি টাকার ইয়াবা, গ্রেপ্তার ২ Logo কলমাকান্দার তোফাজ্জল হোসেন ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক নির্বাচিত Logo দক্ষিণ নড়াইলে মাদকের ভয়াবহ বিস্তার, কিশোর গ্যাং তৈরির আশঙ্কা, মাদকে শুভরাড়া ইউনিয়ন শীর্ষে Logo সাপাহারে মাদকবিরোধী অভিযানে ৪ জনের কারাদণ্ড Logo বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি পণ্য খালাসে স্বচ্ছতা আনতে সংবাদ সম্মেলন করলেন বন্দর কর্তৃপক্ষ Logo শার্শায় স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার: পিতা -মাতার ‘পতি অভিমান করে চিরকুট লিখে কিশোরীর সুইসাইড Logo খানসামায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

বানারীপাড়ায় হতদরিদ্রের সম্পত্তি জবর দখল করে পাকা স্থাপনা নির্মাণের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

Reporter Name / ১২৪২ Time View
Update : সোমবার, ১ এপ্রিল, ২০২৪, ২:৩৫ পূর্বাহ্ণ

জাকির হোসেন, বরিশাল প্রতিনিধি : বরিশালের বানারীপাড়ায় হতদরিদ্র পরিবারের সম্পত্তি জবর দখল করে পুকুর খনন ও পাকা স্থাপনা নির্মাণের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ভুমি খেকো চক্রের চক্রাস্তে ও মদদে অন্যের জমি দখল করে বসত বিল্ডিং করছে এলাকার চিহ্নিত একটি পক্ষ। বারবার শালিশ বৈঠকে বসে ও নিজ পৈত্ত্বিক জমি ভোগ দখর করতে পারছে না ভুক্তভোগী পরিবারটি। তাইতো ঐ পরিবারটি রোববার বেলা সাড়ে ১১টায় বানারীপাড়া কেন্দ্রীয় শহীদ মিনার ও প্রেসক্লাবের সামনের সড়কে এ মানববন্ধন করে । এতে ভূক্তভোগী পরিবারের সদস্যসহ স্থানীয়রা অংশ গ্রহণ করেন। জানা গেছে বানারীপাড়া সদর ইউনিয়নের আলতা গ্রামের মৃত মৌজে আলী মাঝির ৬ কন্যার ওয়ারিশকৃত জমির দুই কন্যার কাছ থেকে ২৫ শতক জমি ক্রয় করেন রফিকুল ইসলাম মিলনের পুত্র মো. রাসেল ! তিনি ২৫ শতক জমি ক্রয় করলেও অন্য বোনদের ওয়ারিশী সম্পত্তিসহ ১১০ শতক সম্পত্তি স্থানীয় ভূমিদস্যুদের সহায়তায় জোরপূর্বক দখল করেন । এতে অন্য ওয়ারিশ বোনেরা বাধা দিলে দুই সহোদর মিলন ও সেলিম তাদের খুন – জখমের হুমকি দেয় । ফলে সম্প্রতি মৃত মৌজে আলী মাঝীর মেয়ে রাবেয়া বেগম বাদী হয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে এমপি মামলা ৪৯৫/ ২০২৪ দায়ের করেন। ম্যাজিস্ট্রেট ফৌজদারী ১৪৪ / ১৪৫ জারি করেন। ঘটনা স্থলে স্থানীয় প্রশাসন ১৪৪ ধারা জারি করেন । কিন্তু প্রশাসনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে সেলিম ও মিলন ওই সম্পত্তিতে পুকুর খনন ও পাকা স্থাপনা নির্মাণ কাজ চলমান রেখেছেন । এ ব্যাপারে ভূক্তভোগী রাবেয়া বেগম অভিযোগ করেন, মিলন তাদের ওয়ারিশ প্রাপ্ত ৬ বোনের মধ্যে দুই বোনের কাছ থেকে ২৫ শতক জমি ক্রয় করেন। কিন্তু সে ১১০ শতক জমি দখল করে নিয়ে যায়। প্রতিবাদ করায় খুন জখমের হুমকি দেয়া হয় ।এমনকি তাদের লাশ বানিয়ে পুঁতে ফেলবে বলে মিলনের ভাই সেলিম হুমকি দেয় । হত দরিদ্র হওয়ায় তারা ন্যায় বিচার পাচ্ছেন না বলেও রাবেয়া বেগম জানান। মিলন এ অভিযোগ স্বীকার করে জানান রাবেয়া ও তার অন্য বোনেরা ওয়ারিশ মূলে ৭৫ শতাংশ জমি পাবেন । আমরা এটা পরবর্তীতে বসে সমাধান করে নেবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST