শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo ​সুপারিশ ছাড়া মিলে না কাজ: এলজিইডিতে অদৃশ্য সিন্ডিকেটের থাবা Logo বাংলাদেশ প্রেসক্লাব নেত্রকোণা জেলা শাখার নবগঠিত কমিটির পরিচিতি সভা Logo নেত্রকোনায় মোটরসাইকেল চালকদের সচেতন করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন পুলিশ সুপার শংকর Logo সাপাহারে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত Logo সাপাহারে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo ময়মনসিংহ জেলা পুলিশের কিট প্যারেড অনুষ্ঠিত Logo নিশানবাড়িয়ায় চেয়ারম্যান পদে আলোচনায় নাঈম হাওলাদার, তারেক রহমানের মনোনয়ন প্রত্যাশা Logo ছেলের চেয়ারম্যান প্রার্থিতায় প্রচারণায় নামলেন বাবা, চাইছেন দোয়া ও সমর্থন Logo নিশানবাড়িয়ায় চেয়ারম্যান পদে আলোচনায় নাঈম হাওলাদার, তারেক রহমানের মনোনয়ন প্রত্যাশা Logo সাপাহারে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

বাংলাদেশ প্রেসক্লাব নেত্রকোণা জেলা শাখার নবগঠিত কমিটির পরিচিতি সভা

 ​ নেত্রকোণা প্রতিনিধি: / ৪ Time View
Update : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ৩:১২ পূর্বাহ্ণ

 বাংলাদেশ প্রেসক্লাব, নেত্রকোণা জেলা শাখার নবগঠিত দ্বি-বার্ষিক (সংশোধিত) কমিটির পরিচিতি সভা অত্যন্ত জাঁকজমকপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বুধবার বিকেল ৪ ঘটিকায় মোক্তারপাড়া কো-অপারেটিভ ব্যাংক সংলগ্ন অস্থায়ী কার্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সাংবাদিকদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠা এবং সংগঠনের কার্যক্রমকে আরও বেগবান করার প্রত্যয়ে এই সভার আয়োজন করা হয়। ​সম্প্রতি অনুষ্ঠিত এই পরিচিতি সভায় সভাপতিত্ব করেন, বাংলাদেশ প্রেসক্লাব নেত্রকোণা জেলা শাখার সভাপতি মো. মাহমুদুল হাসান শামীম তালুকদার , সঞ্চালনায় ছিলেন সাংবাদিক সুমন আহমেদ। বক্তব্য রাখেন ,কমিটির উপদেষ্টা প্রফেসর ননী গোপাল সরকার, উপদেষ্টা সাংবাদিক মোনায়েম খান,উপদেষ্টা অধ্যাপক ও সাংবাদিক বিজয় দাস, উপদেষ্টা প্রফেসর সিরাজুল ইসলাম খান সোহেল,উপদেষ্টা এডভোকেট জহিরউল ইসলাম রানা প্রমুখ। এছাড়াও কমিটির সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন। ​সভায় বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় দেশব্যাপী সর্বস্তরের সাংবাদিকদের সংঘবদ্ধ করে তাদের পেশাগত অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় বাংলাদেশ প্রেসক্লাব কাজ করে যাচ্ছে। নবাগঠিত কমিটির নেতৃবৃন্দ জেলার সাংবাদিকদের কল্যাণে এবং পেশাগত মানোন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। ​অনুমোদিত কমিটিতে যারা রয়েছেন: কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা ও সভাপতি এবং ময়মনসিংহ বিভাগীয় সভাপতির যৌথ স্বাক্ষরে অনুমোদিত এই দ্বি-বার্ষিক (সংশোধিত) কমিটিতে দায়িত্বপ্রাপ্তরা হলেন: ​সভাপতি: মো. মাহমুদুল হাসান শামীম তালুকদার। ​সাধারণ সম্পাদক: মো. মনিরুল ইসলাম। ​এছাড়াও কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে মো. রফিকুল ইসলাম রিপন, সাংগঠনিক সম্পাদক হিসেবে হাবিবুর রহমানসহ অন্যান্য কার্যনির্বাহী সদস্যবৃন্দ এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দক্ষ গণমাধ্যমকর্মীদের দায়িত্ব প্রদান করা হয়েছে। উপদেষ্টা পরিষদ: নবগঠিত জেলা কমিটির সার্বিক দিকনির্দেশনার জন্য অধ্যাপক ননী গোপাল সরকারকে প্রধান উপদেষ্টা এবং প্রবীণ সাংবাদিক অরবিন্দ ধর, ব্যাংক কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান, সাংবাদিক মোঃ মোনায়েম খান, মোঃ ইসলাম উদ্দীন খান (চঞ্চল), হাওর বন্ধু ইকবাল হোসেন, অধ্যাপক ও সাংবাদিক বিজয় দাস, প্রফেসর সিরাজুল ইসলাম খান সোহেল, এডভোকেট জহিরউল ইসলাম রানা, এডভোকেট নুরুদ্দিন নয়ন, সাংবাদিক মোঃ হুমায়ুন কবির এবং অবঃ সেনা কর্মকর্তা মোঃ নুরুল ইসলাম মানিককে অন্তর্ভুক্ত করে ১২ সদস্য বিশিষ্ট একটি সম্মানিত উপদেষ্টা পরিষদ অনুমোদন দেওয়া হয়েছে। ​অনুষ্ঠান শেষে নবাগত কমিটির নেতৃবৃন্দকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এবং প্রেস ক্লাবের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করা হয়।সভায় জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST