বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo সাপাহারে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo ময়মনসিংহ জেলা পুলিশের কিট প্যারেড অনুষ্ঠিত Logo নিশানবাড়িয়ায় চেয়ারম্যান পদে আলোচনায় নাঈম হাওলাদার, তারেক রহমানের মনোনয়ন প্রত্যাশা Logo ছেলের চেয়ারম্যান প্রার্থিতায় প্রচারণায় নামলেন বাবা, চাইছেন দোয়া ও সমর্থন Logo নিশানবাড়িয়ায় চেয়ারম্যান পদে আলোচনায় নাঈম হাওলাদার, তারেক রহমানের মনোনয়ন প্রত্যাশা Logo সাপাহারে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত Logo জাঁকজমকপূর্ণ আয়োজনে বাংলাদেশ রাফা সোসাইটির ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন Logo ভূমিমন্ত্রী মিজানুর রহমান (মিনুর) সুস্থতা কামনা করে সাপাহারে দোয়া মাহফিল Logo বিশিষ্ট সাংবাদিক শামীম তালুকদারকে দেখতে হাসপাতালে বাংলাদেশ প্রেসক্লাবের কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক ফরিদ খান Logo ১৮টি স্বর্ণেরবার ও মোটরসাইকেলসহ যশোরের শার্শায় এক চোরাচালানকারী গ্রেপ্তার
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

ছেলের চেয়ারম্যান প্রার্থিতায় প্রচারণায় নামলেন বাবা, চাইছেন দোয়া ও সমর্থন

হারুনুর রশিদ, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: / ৩ Time View
Update : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ১২:০৯ অপরাহ্ণ

 নওগাঁর সাপাহার উপজেলার ২ নং গোয়ালা ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ মাহামুদুল হাসানের পক্ষে প্রচারণায় নেমেছেন তাঁর বাবা মাওলানা মোঃ মাহফুজুর রহমান। ছেলের জন্য দোয়া ও সমর্থন চেয়ে ইউনিয়নের বিভিন্ন হাট-বাজার, দোকানপাট, গ্রাম ও মহল্লায় ঘুরে বেড়াচ্ছেন তিনি। স্থানীয় বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের সঙ্গে কথা বলছেন মাহফুজুর রহমান। এ সময় তিনি তাঁর ছেলে মোহাঃ মাহামুদুল হাসানের জন্য দোয়া ও সমর্থন কামনা করছেন। পাশাপাশি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ছেলের পাশে থাকার জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান জানাচ্ছেন। ছেলের নির্বাচনী প্রচারণায় বাবার এমন সক্রিয় অংশগ্রহণ এলাকায় আলোচনার সৃষ্টি করেছে। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছে ছেলের পরিচিতি তুলে ধরে দোয়া ও সমর্থন চাইছেন তিনি। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে ২ নং গোয়ালা ইউনিয়নে নির্বাচনী তৎপরতা বাড়ছে। এখন ভোটের মাঠে শেষ পর্যন্ত জনসমর্থন কার পক্ষে যায়, তা জানতে অপেক্ষা করতে হবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র মনোনীত প্রার্থী ঘোষনা পর্যন্ত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST