রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
Logo নেত্রকোনা-৫(পূর্বধলা) নির্বাচনী আসনটি আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জামায়াতের মাসুম মোস্তফা শামীম Logo সকল সংবাদ কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাচ্ছি– Logo ময়মনসিংহের চরপাড়া এলাকায় যানজট নিরসনের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত Logo সংগঠনকে আরও গতিশীল করতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলা কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত Logo নির্বচনে বস্তুনিষ্ঠ সংবাদ তুলে ধরুন- প্রেস কাউন্সিলের চেয়ারম্যান Logo ময়মনসিংহ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার এসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত Logo মাটিকাটা ইউনিয়ন বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo সাপাহারে আদর্শ শিক্ষক ফেডারেশনের শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত Logo সাপাহারে কাঁচা বাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে দুস্থদের মাঝে কম্বল বিতরণ Logo যশোর সীমান্তে মাদকসহ চোরাচালানী বিভিন্ন মালামাল জব্দ
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

৩৮৪.৩৮ গ্রাম ওজনের ০১ টি স্বর্ণের বারসহ ০১ জন আসামী আটক করেছে বিজিবি

মুস্তাফিজুর রহমান স্টাফ রিপোর্টার / ২৯৬ Time View
Update : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫, ১১:২০ পূর্বাহ্ণ

অদ্য ০১ ডিসেম্বর ২০২৫ তারিখ ১১৩০ ঘটিকায় যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর একটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে যশোরের কোতোয়ালী থানাধীন বাউলিয়া বাজারের পাকা রাস্তার উপর হতে ০১ জন আসামীসহ ৩৮৪.৩৮ গ্রাম ওজনের ০১ (এক) টি স্বর্ণের বার এবং ০১টি মোবাইল আটক করে। আটককৃত ব্যক্তির কোমরে বিশেষ কায়দার লুকায়িত অবস্থায় উক্ত স্বর্ণের বারটি পাওয়া যায়। আটককৃত আসামীকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানা যায়, সে ঢাকা থেকে যশোর ও সাতক্ষীরা হয়ে ভারতে পাচার করার উদ্দেশ্যে স্বর্ণের বারটি নিয়ে যাচ্ছিল। সে আরো জানায় ঢাকার মালিবাগ এলাকার চোরাকারবারীদের নিকট হতে স্বর্ণের বারটি সংগ্রহ করে সাতক্ষীরায় গমন করছিল। আটককৃত ব্যক্তির নাম ও ঠিকানা- মোঃ ইমরান হোসেন (৪২), পিতঃ ইব্রাহিম হোসেন, গ্রামঃ সরকারপাড়া, ডাকঘর-সাতক্ষীরা, থানাঃ সাতক্ষীরা, জেলাঃ সাতক্ষীরা। আটককৃত স্বর্ণের মূল্য ৬৯,৩৯,২১২/-(উনসত্তর লক্ষ উনচল্লিশ হাজার দুইশত বার) টাকা ও ০১টি মোবাইল এর মূল্য ১৫,০০০/- (পনের হাজার) টাকা এবং নগদ ৩৭৫/- টাকাসহ সর্বমোট সিজার মূল্য ৬৯,৫৪,৫৮৭/- (উনসত্তর লক্ষ চুয়ান্ন হাজার পাঁচশত সাতাশি) টাকা।

আটককৃত আসামীর বিরুদ্ধে মামলা দায়ের এর মাধ্যমে আসামীকে যশোর কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি জানান, কিছু দিন যাবত বাংলাদেশ হতে ভারতে স্বর্ণ পাচারের প্রবণতা বৃদ্ধি পেয়েছে। উক্ত স্বর্ণসহ পাচারকারী আটকের নিমিত্তে বিজিবি‘র আভিযানিক কার্যক্রম ও চেষ্টা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করে স্বর্ণসহ পাচারকারী আটক করতে সক্ষম হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সব সময়ই অব্যাহত থাকবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST