রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo তালতলীতে ঈদের মার্কেট না পাওয়ায় স্ত্রীকে নির্মমভাবে হত্যা Logo সারসা বার্তার সম্পাদক কবি আব্দুস সালাম গফফারের সহধর্মিণীর হার্ট অপারেশন সবার কাছে দোয়া কামনা Logo যশোর সীমান্তে অভিযান চালিয়ে ০১ জন আসামীসহ মাদকদ্রব্য এবং মালিকবিহীন অবৈধ চোরাচালানী মালামাল আটক Logo সাপাহারে বীর মুক্তিযোদ্ধা জিয়াউল আবেদীন জিন্নাহ সরকারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন Logo নালিতাবাড়ী ডায়াবেটিক সমিতির আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি উদ্যোগে ময়মনসিংহে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo বাংলাদেশ প্রেসক্লাব,নান্দাইল উপজেলা শাখার ১ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Logo হিন্দু ভোটে ‘যুগান্তকারী বার্তা’: যোগ্যতার পক্ষে অবস্থান—ফটিকছড়িতে এমপি সরোয়ার আলমগীর Logo যশোর সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন মাদকদ্রব্য এবং অবৈধ চোরাচালানী মালামাল আটক Logo নেত্রকোনায় অবৈধ বালু তোলায় ২ জনের জেল
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

০৭ দিন ধরে নিখোঁজ প্রতিবন্ধি শিশুর খোঁজ পেতে চায় তার পরিবার

Reporter Name / ৯৫১ Time View
Update : রবিবার, ৩০ জুন, ২০২৪, ২:১৯ অপরাহ্ণ

 মোস্তাফিজুর রহমান ,শার্শা প্রতিনিধি: যশোরের শার্শা থানায় ০৭ দিন ধরে মোঃ হাসিবুল হাসান তুহিন (১৫) নামের মানসিক ভারসাম্যহীন এক শিশু নিখোঁজ রয়েছেন। তার পিতার নাম মোঃ হাসানুজ্জামান। তার গ্রামের বাড়ি যশোর জেলার শার্শা থানার রাজাপুর গ্রামে। তার গায়ের রং শ্যামলা, উচ্চতা ৪ ফুট ৩ ইঞ্চি। হারিয়ে যাওয়ার সময় তার পরণে ছিল জিন্স প্যান্ট এবং জলছাপের সাদা রংয়ের শার্ট। শিশুটি যশোরের আঞ্চলিক ভাষায় কথা বলতেন। গত ২৩ জুন বিকাল ৫: ৩০ টার দিকে বাক প্রতিবন্ধি হাসিবুল হাসান তুহিন নিখোঁজ হন। পরবর্তীতে এলাকার লোকজন ও ইজি বাইক চালকদের কাছে জিজ্ঞাসার এক পর্যায়ে জানতে পারি সে একটি ইজি বাইকে করে শার্শা থানার জামতলা বাজারে যায়। সেখানে খোজাখুজি করার পর ইজি বাইক ষ্টান্ড থেকে জানতে পারি সে একটি সিএনজি তে করে নাভারণ বাজারে দিকে যায়। পরবর্তীতে বিভিন্ন জায়গায় খোঁজাখুজির পর নাভারণ বাজারের এক ফলের দোকানদারকে ছবি দেখালে সে বলে, আমার কাছে আনুমানিক রাত ৮.০০-৯.০০ টার দিকে ফল চাইলে আমি তাকে ফল খেতে দিই এবং সে চলে যায়। এর পর থেকে আমি তাকে আর দেখিনি। এ ঘটনায় ৩০শে জুন বেনাপোল থানা ও শার্শা থানায় একটি লিখিত অভিযোগ করেন নিখোঁজের পিতা মোঃ হাসানুজ্জামান। মোঃ হাসানুজ্জামান বলেন, নিখোঁজের ০৭ দিন চলে গেলেও ছেলের কোনো হদিস নেই। বিষয়টা নিয়ে আমি ও আমার পরিবারের লোকজনের মধ্যে এখন বেড়েছে আশংকা। কোন সহৃদয়বান ব্যক্তি উক্ত ব্যক্তির সন্ধান জেনে থাকলে তার পিতা মোঃ হাসানুজ্জামান (০১৯২২৮৬৭৭৩৭) এর মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা হলো। বেনাপোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অফিসার ইনচার্জ(ওসি) সুমন ভক্ত বলেন, হাসিবুল হাসান তুহিন নিখোঁজের বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। নিখোঁজ বাক-প্রতিবন্ধী যুবকের সন্ধানে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী স্বর্বাত্তক চেষ্টা চালাচ্ছে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST