মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
Logo শেরপুরে ডিসির ত্রাণ ভান্ডারে আশা’র সাড়ে ৩’শ কম্বল হস্তান্তর Logo শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চোরাই পণ্য ও হুইস্কি আটক। Logo ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার মোবাইল কোর্ট এর মাধ্যমে ২টি অবৈধ ইটভাটাকে ১,৫০,০০০/ টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় Logo ময়মনসিংহে সিপিএসসি, এসআরবি-১৪, এর বিশেষ অভিযান: ১৩ বোতল বিদেশি মদসহ আটক ০২ Logo মোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে সাবেক স্বামী আটক Logo মাদকবিরোধী অভিযানে ২,০০০ পিস ইয়াবাসহগ্রেফতার ০১ Logo যশোরের শার্শায় টানা ৪৮ ঘন্টার বৃষ্টিতে ফসলের ব‍্যপক ক্ষতি, দুশ্চিন্তায় কৃষক পরিবার Logo গ্রামীণ জনপদের নিরাপত্তায় আপনারাই সরকারের চালিকাশক্তি- নান্দাইলে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী Logo রাজস্থলীতে পাহাড়িকা পাবলিক স্কুলের ১৫তম ক্লাস পার্টি উদযাপন Logo শেরপুরে মাদক বিরোধী সমাবেশে মাদকে না করার জন্য পুলিশকে তথ্য দেওয়ার আহ্বান ওসি সাহেবের,
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

সড়ক দুর্ঘটনায় পা ভাঙা আবু সাঈদের বাড়িতে নুরুজ্জামান লিটন, বললেন সে দলের একজন সক্রিয় কর্মী’

 শার্শা ( যশোর )প্রতিনিধি : / ১৪৬ Time View
Update : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬, ২:৪৫ পূর্বাহ্ন

সড়ক দুর্ঘটনায় পা ভেঙে নিজ বাসভবনে চিকিৎসাধীন বেনাপোল পৌরসভার ছোটআঁচড়া ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সদস্য আবু সাঈদকে দেখতে তার বাড়িতে ছুটে গেলেন যশোর-৮৫/১ আসনের ধানের শীষের কান্ডারী ও শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটন। সোমবার (৫ অক্টোবর) আবু সাঈদের বাসভবনে গিয়ে তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন নুরুজ্জামান লিটন। এ সময় তিনি চিকিৎসার বিষয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং দ্রুত সুস্থতার জন্য মহান আল্লাহর কাছে দোয়া করেন। আবু সাঈদের সঙ্গে কথা বলার সময় নুরুজ্জামান লিটন বলেন, “গত ফেব্রুয়ারি মাসের নির্বাচনে আমি আবু সাঈদকে সক্রিয়ভাবে নির্বাচনী কর্মকাণ্ডে অংশ নিতে দেখেছি। সে একজন ভালো ছেলে এবং দলের একজন সক্রিয় কর্মী। তার এই দুর্ঘটনার খবর শুনে আমি তাকে দেখতে এসেছি। মহান রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, তিনি যেন আবু সাঈদকে দ্রুত সুস্থতা দান করেন।” এ সময় উপস্থিত নেতাকর্মীরা আবু সাঈদের শারীরিক অবস্থার খোঁজ নেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন। এছাড়াও এসময় উপস্থিত ছিলেন, বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিমউদ্দিন, সহ-সভাপতি আতিকুজ্জামান সনি, সাংগঠনিক সম্পাদক আখতারুজ্জামান, বেনাপোল ইউনিয়ন বিএনপির সভাপতি আলমগীর সিদ্দিক, সাধারণ সম্পাদক আবুল কাশেম, ছোটআঁচড়া ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুস সবুর, সাধারণ সম্পাদক ইসরাফিল, বেনাপোল পৌর যুবদলের আহ্বায়ক মফিজুর রহমান বাবু, সদস্য সচিব রাহানুজ্জামান দিপু, যুবদলের যুগ্ম আহ্বায়ক আশরাফুল ও মীর আলম, যুবদল নেতা ইউনুস, বেনাপোল কৃষক দলের সভাপতি জসিম উদ্দিন, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ওমর ফারুক এবং ছোটআঁচড়া ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি মশিউর রহমানসহ বিএনপির অঙ্গ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST