সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
Logo নওগাঁর সাপাহারে বিশ্ব শিক্ষক দিবসে সড়ক দু’র্ঘ’টনা’য় স্কুল শিক্ষকের মৃ’ত্যু। Logo অসুস্থ আবু সাঈদ ও জাহাঙ্গীরের পাশে দাঁড়ালেন, শার্শার যুবদল নেতা কবির হোসেন  Logo সাপাহার উপজেলা ভাইস চেয়ারম্যান পদে আলোচনায় বিএনপির নেতা শফিকুল ইসলাম, চাইলেন দোয়া ও সমর্থন। Logo সাপাহার উপজেলার ২নং গোয়ালা ইউনিয়নে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের পরিচিতি সভা অনুষ্ঠিত Logo সাপাহারে মাদ্রাসাছাত্রীকে যৌন নিপীড়নের চেষ্টার অভিযোগ, Logo হঠাৎ বেনাপোল স্থলবন্দরে নৌঃপ্রতিমন্ত্রী, দেখলেন সরেজমিনে যাত্রীসেবা-নিরাপত্তা ও ইমিগ্রেশন Logo সাপাহারে স্কাউটদের সংবর্ধনা, বিতরণ হলো সনদপত্র Logo আলোকিত নারী সংস্থার শার্শার বিশেষ প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ Logo রাজশাহীর সিমান্তে ভারতীয় সিরাপ ও চোরাচালানি পণ্য জব্দ Logo পুলিশের পৃথক চলমান অভিযানে শার্শা ও ডিহি থেকে গাঁজা-ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

সাপাহার উপজেলা ভাইস চেয়ারম্যান পদে আলোচনায় বিএনপির নেতা শফিকুল ইসলাম, চাইলেন দোয়া ও সমর্থন।

 হারুনুর রশিদ,সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: / ৫ Time View
Update : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ৪:০৭ পূর্বাহ্ণ

 নওগাঁর সাপাহার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা নিয়ে মাঠে সক্রিয় ভাবে কাজ করে যাচ্ছেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম । দীর্ঘ রাজনৈতিক পথচলায় নানা প্রতিকূলতা, নির্যাতন ও জেল-জুলুমের অভিজ্ঞতা পেরিয়ে দলের সাংগঠনিক কার্যক্রমে ভূমিকা রাখার পাশাপাশি সাধারণ মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি। দলীয় রাজনীতিতে দীর্ঘদিনের সম্পৃক্ততা ও নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনার মধ্য দিয়ে এলাকায় নিজের অবস্থান তৈরি করেছেন শফিকুল ইসলাম । তাঁর সমর্থকদের ভাষ্য, দলের দুঃসময়ে তিনি ছিলেন সক্রিয় ও সাহসী ভূমিকার অধিকারী। একই সঙ্গে সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে দাঁড়ানোর চেষ্টা করেছেন তিনি। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী শফিকুল ইসলাম স্বপ্ন—সাপাহারকে একটি শান্তিপূর্ণ, উন্নত ও আধুনিক মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা। এলাকার সার্বিক উন্নয়ন, জনকল্যাণ এবং দলীয় সাংগঠনিক শক্তি আরও সুদৃঢ় করার প্রত্যাশা নিয়ে তিনি এগিয়ে যেতে চান। শফিকুল ইসলাম বলেন, “জনগণের ভালোবাসা ও ভোটে নির্বাচিত হলে সাপাহারের উন্নয়ন এবং মানুষের কল্যাণে নিজেকে উৎসর্গ করব। সাপাহারকে একটি আধুনিক ও মডেল উপজেলা হিসেবে গড়ে তোলাই আমার লক্ষ্য।” তিনি আরও বলেন, মানুষের আস্থা, ভালোবাসা ও সহযোগিতা নিয়ে এলাকার উন্নয়নে কাজ করতে চান। এ জন্য দল-মত নির্বিশেষে সাপাহারের সর্বস্তরের মানুষের দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করেছেন তিনি। রাজনৈতিক অঙ্গনে নিজের দীর্ঘদিনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে সাপাহারের মানুষের প্রত্যাশা পূরণ এবং এলাকার উন্নয়নে ভূমিকা রাখাই এখন তাঁর মূল প্রত্যাশা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST