রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo শেরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, শিক্ষা অ্যাপ ‘এক্সাম হিরো’র উদ্বোধন করা হয়েছে, Logo ডেঙ্গু প্রতিরোধে শেরপুরজুড়ে পরিচ্ছন্নতা অভিযান, ২৯৫ স্থানে ৩ হাজার ৩৪৯ জনের অংশগ্রহণ Logo ময়মনসিংহের ১০ উপজেলায় ৬৮ টি প্রকল্পের চেক বিতরণ করলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী Logo শার্শায় সাবেক মন্ত্রী তরিকুল ইসলাম’র মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo বকশীগঞ্জে শিক্ষিকার জমি ও সংখ্যালঘুর স্বর্ণের দোকান দখলকারী ফরিদকে গ্রেফতার এবং ওসি’র প্রত্যহার দাবি Logo যুবদল নেতা কবিরের নেতৃত্বে যশোরের শার্শার বাগআঁচড়ায় আঃলীগের বিরুদ্ধে এক প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত Logo সিএমপির সদরঘাট থানার বিশেষ অভিযানে ৯ জন গ্রেপ্তার Logo সাপাহারে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও লোকমোর্চার মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo সাতক্ষীরার কালিগঞ্জে পিতাকে ফিরে পেতে সন্তানদের আকুতি! ন্যায়বিচারের দাবিতে সংবাদ সম্মেলন Logo সাপাহার উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও পরিচিতি সভা অনুষ্ঠিত
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

সাপাহার উপজেলার ২নং গোয়ালা ইউনিয়নে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের পরিচিতি সভা অনুষ্ঠিত

হারুনুর রশিদ, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: / ২০৩ Time View
Update : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬, ৯:০৭ পূর্বাহ্ণ

  নওগাঁর সাপাহার উপজেলার ২নং গোয়ালা ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাহমুদুল হাসান, সভাপতি, সাপাহার উপজেলা মৎস্যজীবী দল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক, সাপাহার উপজেলা বিএনপি। এছাড়া সভায় উপস্থিত ছিলেন আবুল হোসেন মেম্বার, আহ্বায়ক, ২নং গোয়ালা ইউনিয়ন বিএনপি; মোঃ সাইফুল হোসেন, সাধারণ সম্পাদক, ২নং গোয়ালা ইউনিয়ন যুবদলসহ সাপাহার উপজেলা মৎস্যজীবী দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও স্থানীয় নেতাকর্মীরা। সভায় বক্তারা বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী ও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা। পরিচিতি সভায় সংগঠনের নেতৃবৃন্দ নিজেদের মধ্যে পরিচিত হন এবং আগামী দিনে দলীয় সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করার বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা ও মতামত তুলে ধরেন। সভায় বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST