মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo সড়ক দুর্ঘটনায় পা ভাঙা আবু সাঈদের বাড়িতে নুরুজ্জামান লিটন, বললেন সে দলের একজন সক্রিয় কর্মী’ Logo নেত্রকোনায় বর্ণাঢ্য আয়োজনে শিক্ষক দিবস পালিত Logo নওগাঁর সাপাহারে বিশ্ব শিক্ষক দিবসে সড়ক দু’র্ঘ’টনা’য় স্কুল শিক্ষকের মৃ’ত্যু। Logo অসুস্থ আবু সাঈদ ও জাহাঙ্গীরের পাশে দাঁড়ালেন, শার্শার যুবদল নেতা কবির হোসেন  Logo সাপাহার উপজেলা ভাইস চেয়ারম্যান পদে আলোচনায় বিএনপির নেতা শফিকুল ইসলাম, চাইলেন দোয়া ও সমর্থন। Logo সাপাহার উপজেলার ২নং গোয়ালা ইউনিয়নে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের পরিচিতি সভা অনুষ্ঠিত Logo সাপাহারে মাদ্রাসাছাত্রীকে যৌন নিপীড়নের চেষ্টার অভিযোগ, Logo হঠাৎ বেনাপোল স্থলবন্দরে নৌঃপ্রতিমন্ত্রী, দেখলেন সরেজমিনে যাত্রীসেবা-নিরাপত্তা ও ইমিগ্রেশন Logo সাপাহারে স্কাউটদের সংবর্ধনা, বিতরণ হলো সনদপত্র Logo আলোকিত নারী সংস্থার শার্শার বিশেষ প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

সাপাহারে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থী নিহত!

Reporter Name / ২৬২৭ Time View
Update : শুক্রবার, ১ জুলাই, ২০২২, ১:১৩ অপরাহ্ণ

 হারুনুর রশিদ,, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহারে সড়ক দুর্ঘটনায় সিয়াম (১৬) নামে এক স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার নিশ্চিন্তপুর এলাকায়। নিহত সিয়াম উপজেলার পাতাড়ী ইউনিয়নের বৈকন্ঠপুর গ্রামের বজলুর রশিদের ছেলে ও সাপাহার আলহেলাল ইসলামী একাডেমী স্কুলের এসএসসি পরীক্ষার্থী বলে জানা গেছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মাহমুদ বলেন, বৃহস্পতিবার বিকেলে নিহত সিয়াম সহ ৩ বন্ধু মোটরসাইকেল নিয়ে উপজেলার দীঘিরহাটে পিকনিকের জন্য হাঁস কিনতে যায়। হাসঁ কিনে ফিরে আসার সময় নিশ্চিন্তপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে তারা ছিটকে পড়ে যায়। এ সময় সিয়ামের মাথার ওপর দিয়ে মাইক্রোবাসের চাকা যাওয়ায় সে গুরতর আহত হয় সে। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়েআসে। সিয়ামের অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে সিয়ামের মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের পরিবার থেকে থানার কোনো অভিযোগ করা হয়নি। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান ওসি আল মাহমুদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST