রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
Logo বড়াইগ্রামে জামায়াতের বিশাল গণমিছিল: ‘জুলাই গণহত্যার বিচার ও গণভোটের রায় দ্রুত বাস্তবায়ন করতে হবে’ Logo ফুলপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান Logo ৫ ই আগস্ট গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শার্শায় শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo যশোর সীমান্তে অভিযান চালিয়ে মাদকদ্রব্য আটক করেছে বিজিবি Logo ডিহি ইউনিয়নে জনসেবায় পরিচিত মুখ মোঃ ওলিয়ার রহমান সরদার, চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে বাড়ছে আলোচনা Logo গাইবান্ধা জেনারেল হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শন, অনিয়মে ক্ষোভ—ব্যবস্থা নেওয়ার আশ্বাস Logo উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাসিক সমন্বয় সভায় এমপি আজীজুর রহমান : ব্যবসায়িক চিন্তা ছেড়ে মানবিক সেবা দিন Logo সাপাহারে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে চারা রোপণ Logo নালিতাবাড়ীতে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। Logo সাপাহারে প্রেসিডেন্ট ডায়াগনস্টিক সেন্টারের গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠিত
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

রায়পুরা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পদ প্রার্থী তাজ তাহমিনা মানিক ব্যপক গণসংযোগ!

Reporter Name / ১৩৫৯ Time View
Update : সোমবার, ১৩ মে, ২০২৪, ১২:১৭ অপরাহ্ণ

 সাদ্দাম উদ্দিন রাজ নরসিংদী জেলা প্রতিনিধি আসন্ন রায়পুরা উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে ব্যপক গণসংযোগ করেছেন বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান তাজ তাহমিনা মানিক। শরিবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নেতাকর্মীদের সাথে নিয়ে উপজেলার করইতলা বাজার,পিরিজ কান্দি বাজারে ও এর আশাপাশের বিভিন্ন স্থানে গণসংযোগ করেন তিনি। এসময় তাজ তাহমিনা মানিক উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে নিজেকে উপস্থাপনের মধ্য দিয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও জনসাধারণের কাছে দোয়া ও সমর্থন কামনা করার পাশাপাশি ভোট প্রত্যাশা করেন। গণসংযোগকালে তার সাথে ছিলেন,রায়পুরা পৌর আ.লীগের যুবলীগের সহ-সভাপতি মানিক মোল্লা,ওহিদুর জামান ওহিদ,ভেন্ডার পিরিজকান্দি,আহ্বায়ক চান্দেরকান্দি ইউনিয়ন আওয়ামী মৎস্যজীবী লীগের ইমন আহম্মেদ,রমজান মিয়া,আসাদ মিয়া সৌদি আরব প্রবাসী,মারুফ মিয়া প্রমূখ। তাজ তাহমিনা মানিক সাংবাদিকদের বলেন, আমি দীর্ঘদিন ধরে উপজেলার মানুষের পাশে থেকে সামাজিক উন্নয়নমূলক কর্মকান্ড চালিয়ে যাচ্ছি। সেদিক থেকে আমি মনে করি নির্বাচনে সাধারণ ভোটারগণ আমাকে বেছে নিবেন। এবারের নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ ও প্রতিদ্বন্দ্বিতা হবে। আর আমি তাজ তাহমিনা মানিক প্রতিদ্বন্দিতা করতে আসছি। আমি আশাবাদী রায়পুরা জনগণ আমার সাথে আছে ইনশাল্লাহ। সুষ্ঠ ভোট হলে বিজয় আমারই হবেই। তাজ তাহমিনা আরো বলেন, আমি মনেপ্রাণে বিশ্বাস করি মহিলা ভাইস-চেয়ারম্যান পদে তৃণমূলের একজন নারী উন্নয়ন কর্মী হিসেবে আবারও রায়পুরা মা-বোনেরা আমাকে বিপুল ভোটের মাধ্যমে বিজয়ী করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST