রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
Logo সাপাহারে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত Logo জাঁকজমকপূর্ণ আয়োজনে বাংলাদেশ রাফা সোসাইটির ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন Logo ভূমিমন্ত্রী মিজানুর রহমান (মিনুর) সুস্থতা কামনা করে সাপাহারে দোয়া মাহফিল Logo বিশিষ্ট সাংবাদিক শামীম তালুকদারকে দেখতে হাসপাতালে বাংলাদেশ প্রেসক্লাবের কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক ফরিদ খান Logo ১৮টি স্বর্ণেরবার ও মোটরসাইকেলসহ যশোরের শার্শায় এক চোরাচালানকারী গ্রেপ্তার Logo নওগাঁর সাপাহারে বিভিন্ন দুর্গামন্দির পরিদর্শন করলেন সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান। Logo নেত্রকোনায় শারদীয় দুর্গাপূজা পরিদর্শন করলেন বিভাগীয় কমিশনার Logo সাপাহার উপজেলার গোয়ালা ইউনিয়নের শ্রী শ্রী দুর্গা মন্দির পরিদর্শন করেন পপি আক্তার Logo লালমনিরহাট সীমান্তে নারী-শিশুসহ ১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা। Logo শেরপুরে ডিসি গোল্ড কাপ ২০২৬ ফুটবলের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে,
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

রাজাপুরে শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জন্মবার্ষিকী পালিত

Reporter Name / ১৮৭৪ Time View
Update : শনিবার, ৫ আগস্ট, ২০২৩, ১২:০৩ অপরাহ্ণ

 মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধিঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭৪ তম জন্মবার্ষিকী পালন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫আগষ্ট) সকাল সোয়া ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত এ সভায় উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহান খান এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মনিরউজ্জামান। অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন – সহকারি কমিশনার ভূমি ফারজানা ববি মিতু, আবাসিক মেডিকেল অফিসার ফারহান আহমেদ তানু, ওসি পুলক চন্দ্র রায়, প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ দীনেশ চন্দ্র মজুমদার, বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব নুর হোসেন, ইউপি চেয়ারম্যান বিউটি সিকদার, মোঃ শাহজালাল হাং প্রমুখ। এর পূর্বে সকাল ১০টায় উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের পক্ষথেকে বীরমুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করা হয়েছে। বেলা ১১টায় বীরমুক্তিযোদ্ধাদের মাঝে গাছের চারা বিতরন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা চেয়ারম্যান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST