রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
Logo যশোরের শার্শায় টানা ৪৮ ঘন্টার বৃষ্টিতে ফসলের ব‍্যপক ক্ষতি, দুশ্চিন্তায় কৃষক পরিবার Logo গ্রামীণ জনপদের নিরাপত্তায় আপনারাই সরকারের চালিকাশক্তি- নান্দাইলে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী Logo রাজস্থলীতে পাহাড়িকা পাবলিক স্কুলের ১৫তম ক্লাস পার্টি উদযাপন Logo শেরপুরে মাদক বিরোধী সমাবেশে মাদকে না করার জন্য পুলিশকে তথ্য দেওয়ার আহ্বান ওসি সাহেবের, Logo যশোর সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি Logo যশোর সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি Logo রাজস্থলীতে, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নৈরাজ্য প্রতিরোধে কৃষক দলের প্রতিবাদ সভা Logo দুর্গম পাহাড়ে স্বাস্থ্যসেবা পৌঁছানোর প্রকল্পের সমাপ্তি Logo তালতলীতে আওয়ামী লীগের মিছিল-মিটিং করতে দেওয়া হবে না: ছাত্রদল নেতা মিজানুর রহমান Logo শেরপুর সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, বিজিবির হাতে আটক ১২
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

যশোরের শার্শায় টানা ৪৮ ঘন্টার বৃষ্টিতে ফসলের ব‍্যপক ক্ষতি, দুশ্চিন্তায় কৃষক পরিবার

Reporter Name / ৭ Time View
Update : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ২:১১ অপরাহ্ন

শার্শা ( যশোর ) প্রতিনিধি : ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে ও নিম্ন চাপের টানা বৃষ্টিতে যশোরের শার্শা উপজেলার কৃষিতে বিপর্যয়ের আশঙ্কা দেখা দিয়েছে। গত বৃহস্পতিবার ও শুক্রবারের দুই দিনের টানা ৪৮ ঘণ্টার অব্যাহত বৃষ্টিতে এ উপজেলার বিভিন্ন এলাকার ফসলি জমিতে পানি জমেছে। এমন জলাবদ্ধতা সৃষ্টিতে পাকা আমন ধান ও শীতকালীন সবজির খেত ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কায় দুশ্চিন্তায় পড়েছেন বহু কৃষক পরিবার। বিশেষ করে মাঠে কেটে রাখা পাকা আমন ধান ঘরে তুলতে না পারায় বিপাকে পড়েছেন ধান চাষিরা। ধান চাষীরা জানিয়েছেন আবহাওয়ার পূর্বাভাস খবর আগে থেকে জানতে না পারায় ধান কেটে ফেলেছিল অনেকেই। অন্যদিকে বৃষ্টির কারণে কাজ বন্ধ থাকায় দুর্ভোগ বেড়েছে দিনমজুর, ভ্যানচালকসহ নিম্ন আয়ের মানুষের। নভেম্বরের শনিবার ও রবিবারে সরেজমিন উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, বৃহস্পতিবার সকাল থেকে শুরু হওয়া টানা বৃষ্টিতে নিচু জমিগুলোতে পানি জমে আছে। কোথাও কোথাও ধান ও সবজির ফসলী জমির খেত পানিতে তলিয়ে গেছে। মাঠে কেটে রাখা পাকা আমন ধান বৃষ্টির পানিতে ভিজে রয়েছে। রোদ না থাকায় এসব ধান শুকানো সম্ভব হচ্ছে না। এতে ধানের গুণগত মান নষ্ট হওয়া এবং পচে যাওয়ার আশঙ্কা করছেন কৃষকরা। এদিকে শীতকালীন সবজির খেত নিয়েও উদ্বেগ বাড়ছে। ফুলকপি, বাঁধাকপি, ওলকপি, শিম, মুলা, টমেটো ও বেগুনসহ বিভিন্ন সবজির জমিতে পানি জমে থাকায় গাছের গোড়া পচে যাওয়া এবং ফলন ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। বৃষ্টি দীর্ঘস্থায়ী হলে কৃষকদের লোকসানের পরিমাণ আরও বাড়তে পারে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত ৪৮ ঘণ্টায় শার্শা উপজেলায় ২৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বৃষ্টিতে উপজেলার সব এলাকায় পানি না জমলেও নিম্নাঞ্চলের কিছু জমিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে মাঠে কেটে রাখা আমন ধান ও নিচু জমির সবজি আবাদ ঝুঁকির মুখে পড়েছে। উপজেলার শ্যামলাগাছী গ্রামের কৃষক ইসমাইল হোসেন বলেন, “জমির ধান কেটে মাঠে রেখেছি। কিন্তু টানা বৃষ্টিতে সব ধান ভিজে গেছে। রোদ না উঠলে ধান শুকিয়ে ঘরে তোলা সম্ভব হবে না। এভাবে বৃষ্টি চলতে থাকলে ধান নষ্ট হয়ে বড় ধরনের লোকসানে পড়তে হবে। আবার মাঠে অনেক কৃষকের পাকা ধান এখনো কাটার অপেক্ষায় রয়েছে।” নাভারণ এলাকার কৃষক আমির হোসেন বলেন, “দুই বিঘা জমিতে বাঁধাকপি এবং সাড়ে তিন বিঘা জমিতে ধান চাষ করেছি। বৃষ্টিতে জমিতে পানি জমেছে। এভাবে পানি জমে থাকলে বাঁধাকপির গাছ নষ্ট হয়ে যেতে পারে। সময়মতো সবজি বিক্রির উপযোগী না হলে বড় ধরনের ক্ষতির মুখে পড়তে হবে।” শুধু কৃষক নয়, টানা বৃষ্টিতে দুর্ভোগ বেড়েছে নিম্ন আয়ের মানুষেরও। ভ্যানচালক ও শ্রমজীবী ইসমাইল ও আলফাজ হোসেন জানান, অব্যাহত বৃষ্টিতে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। জরুরি প্রয়োজন ছাড়া মানুষ ঘর থেকে বের হচ্ছেন না। বৃষ্টির কারণে ভ্যান নিয়ে বের হওয়া এবং দিনমজুরদের কাজ পাওয়া কঠিন হয়ে পড়েছে। ফলে দৈনন্দিন আয় বন্ধ থাকায় পরিবার-পরিজন নিয়ে চরম বিপাকে পড়েছেন তারা। এ বিষয়ে শার্শা উপজেলা কৃষি কর্মকর্তা ইসমত আরা খাতুন বলেন, “বর্তমানে মাঠে আমন ধান পেকে গেছে। অনেক কৃষক ধান কেটে ঘরে তুলেছেন, আবার অনেকে কেটে মাঠে রেখেছেন। গত ২৪ ঘণ্টার বৃষ্টিতে মাঠে কেটে রাখা ধান ভিজে গেছে। তবে জমিতে ধানের গোড়ায় অতিরিক্ত পানি জমে না থাকলে ধানের তেমন ক্ষতির আশঙ্কা নেই। “অন্যদিকে সবজির গোড়ায় দীর্ঘসময় পানি জমে থাকলে গাছের ক্ষতি হতে পারে। দ্রুত জমি থেকে পানি নিষ্কাশনের জন্য কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে। পাশাপাশি মাঠপর্যায়ে ফসলের পরিস্থিতির খোঁজখবর রাখা হচ্ছে।” কৃষকদের আশঙ্কা, বৃষ্টি দ্রুত থেমে রোদ না উঠলে মাঠে কেটে রাখা ধান শুকানো কঠিন হয়ে পড়বে। একই সঙ্গে নিচু জমির সবজি আবাদও ক্ষতির মুখে পড়তে পারে। তাই দ্রুত বৃষ্টির পানি নিষ্কাশন ও আবহাওয়ার উন্নতির অপেক্ষায় রয়েছেন শার্শার কৃষক পরিবারগুলো। এবিষয়ে অনেকেই সরকার মহলের প্রতি দাবি রেখে জানিয়েছেন, সরকারিভাবে প্রতিটি উপজেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি কর্মকর্তা কার্যালয়ের মাধ্যমে যদি, আবহাওয়ার খবর আগে থেকে সতর্কতা মাইকিং প্রচার করার ব্যবস্থা করা হয়। তাহলে অধিকাংশ কৃষক এ ক্ষতি থেকে রক্ষা পাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাই এ প্রচার প্রতিটি ইউনিয়ন পর্যায়ে করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST