রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo রাজস্থলীতে পাহাড়িকা পাবলিক স্কুলের ১৫তম ক্লাস পার্টি উদযাপন Logo শেরপুরে মাদক বিরোধী সমাবেশে মাদকে না করার জন্য পুলিশকে তথ্য দেওয়ার আহ্বান ওসি সাহেবের, Logo যশোর সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি Logo যশোর সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি Logo রাজস্থলীতে, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নৈরাজ্য প্রতিরোধে কৃষক দলের প্রতিবাদ সভা Logo দুর্গম পাহাড়ে স্বাস্থ্যসেবা পৌঁছানোর প্রকল্পের সমাপ্তি Logo তালতলীতে আওয়ামী লীগের মিছিল-মিটিং করতে দেওয়া হবে না: ছাত্রদল নেতা মিজানুর রহমান Logo শেরপুর সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, বিজিবির হাতে আটক ১২ Logo শ্রীবরদী সীমান্তে বিজিবির অভিযানে ১ লাখ ৯২ হাজার টাকার ভারতীয় মদ জব্দ Logo নেত্রকোনার পুর্বধলায় ব্রি’র ‘প্রযুক্তি গ্রাম’ কার্যক্রমে কৃষক সমাবেশ ও মাঠ দিবস
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

যশোর সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি

বিশেষ প্রতিনিধি / ১৫ Time View
Update : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন

 

অদ্য ২১ নভেম্বর ২০২৬ তারিখ যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধীনস্থ বেনাপোল আইসিপি এবং আমড়াখালী চেকপোষ্টের টহলদল কর্তৃক সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ভারতীয় ১০৫টি শাড়ী, ৪১টি কম্বল, ০৫টি চাদর, ৭.৫ কেজি জিরা, ০৭ প্যাকেট ফুসকা, ০৮ কেজি কিসমিস, ০৪প্যাকেট সন পাপড়ী, ৩৬৪টি চকলেট, ২০৭০টি ঔষধ ও ৪০২২টি কসমেটিক্স সামগ্রী আটক করে। আটককৃত মালামালের মূল্য ১৯,৪০,৩৫০/-(উনিশ লক্ষ চল্লিশ হাজার তিনশত পঞ্চাশ) টাকা।

এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST