রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo তালতলীতে ঈদের মার্কেট না পাওয়ায় স্ত্রীকে নির্মমভাবে হত্যা Logo সারসা বার্তার সম্পাদক কবি আব্দুস সালাম গফফারের সহধর্মিণীর হার্ট অপারেশন সবার কাছে দোয়া কামনা Logo যশোর সীমান্তে অভিযান চালিয়ে ০১ জন আসামীসহ মাদকদ্রব্য এবং মালিকবিহীন অবৈধ চোরাচালানী মালামাল আটক Logo সাপাহারে বীর মুক্তিযোদ্ধা জিয়াউল আবেদীন জিন্নাহ সরকারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন Logo নালিতাবাড়ী ডায়াবেটিক সমিতির আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি উদ্যোগে ময়মনসিংহে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo বাংলাদেশ প্রেসক্লাব,নান্দাইল উপজেলা শাখার ১ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Logo হিন্দু ভোটে ‘যুগান্তকারী বার্তা’: যোগ্যতার পক্ষে অবস্থান—ফটিকছড়িতে এমপি সরোয়ার আলমগীর Logo যশোর সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন মাদকদ্রব্য এবং অবৈধ চোরাচালানী মালামাল আটক Logo নেত্রকোনায় অবৈধ বালু তোলায় ২ জনের জেল
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে ‘স্বপ্নসিঁড়ি পাঠাগার ‘এর উদ্যোগে গুণীজন সংবর্ধনা ও আলোচনা সভা

Reporter Name / ১২৩০ Time View
Update : সোমবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৪, ৩:৪৮ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক ২১ ফেব্রুয়ারী মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস -২০২৪ উপলক্ষ্যে নেত্রকোণা সদর উপজেলার রায়দুম রুহী এলাকায় “স্বপ্নসিঁড়ি পাঠাগার” কতৃক গুণীজন সংবর্ধনা, পুরস্কার বিতরণী ও আলোচনা সভার আয়োজন করা হয়। ২১ ফেব্রুয়ারী (বুধবার) সন্ধ্যা ৭ ঘটিকায় উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন, হাওর বন্ধু ইকবাল হোসেন, সিনিয়র সাংবাদিক অরবিন্দ ধর, বাংলাদেশ প্রেস ক্লাব, নেত্রকোণা জেলা শাখার সভাপতি শামীম তালুকদার, সাধারণ সম্পাদক মহিউদ্দিন তালুকদার, শিক্ষক নুরুল ইসলাম খান, ৪ নং সিংহের বাংলা ইউনিয়নের উপনির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হাজী মোফাক্কারুল হুসেন মিলন তালুকদার, ইউ পি সদস্য ও সমাজকর্মী জহিরুল ইসলাম খান জুয়েল, তপন দেবনাথ প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন, আয়াতুল ইসলাম, সাংবাদিক সারোয়ার হোসেন,সাংবাদিক নূরনবী তালুকদার লিওন,আ:রাশিদ ও এলাকার স্হানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,প্রভাষক সিরাজুল ইসলাম খান সোহেল, সঞ্চালনায় ছিলেন স্বাবলম্বী উন্নয়ন সমিতিতে কর্মরত ফজলুর রহমান। উক্ত অনুষ্ঠানে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সম্পর্কিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়াও গুণীজন সংবর্ধনা ও কবিতা আবৃত্তি ও দেশাত্মবোধক গানের আয়োজন ও প্রতিযোগীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। উল্লেখ্য যে, স্বপ্নসিঁড়ি পাঠাগার কতৃক আয়োজিত অনুষ্ঠানে শিক্ষায় শিক্ষক নুরুল ইসলাম খান, সমাজসেবায় জহিরুল ইসলাম খান ও সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য বাংলাদেশ প্রেস ক্লাব নেত্রকোণা জেলা শাখার সভাপতি শামীম তালুকদারকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। ২০১৭ সালের ডিসেম্বর মাসে স্বপ্নসিঁড়ি পাঠাগারটি সদর উপজেলার ৪ নং সিংহের বাংলা ইউনিয়নের রায়দুম রুহী এলাকায় প্রভাষক সিরাজুল ইসলাম খান সোহেল এর আন্তরিক প্রচেষ্টায় এলাকার উদ্যমী কিছু লোকজনের মাধ্যমে গড়ে উঠে।বর্তমানে পাঠকের সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে। প্রতিষ্ঠাকাল থেকে এ যাবৎ পাঠাগারের উদ্যোগে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও সেবামূলক কাজ চলমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST