সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ১২:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo সাপাহারে ‘রয়্যাল থান্ডার’ টিমের গ্র্যান্ড ওপেনিং ও জার্সি উন্মোচন Logo অল্প বয়সে মেয়ের সাথে প্রেম করলে প্রেমিকের স্থান জেলখানায় শংকর চন্দ্র সরকার, Logo প্রায় এক কোটি টাকা মূল্যের ৫১৫.৯ গ্রাম ওজনের ০৩টি স্বর্ণের বার এবং ০৪টি স্বর্ণালংকারসহ ০১জন আসামী আটক করেছে বিজিবি Logo যশোর সীমান্তে অভিযান চালিয়ে অবৈধ চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি Logo বিজিবির অভিযানে কোটি টাকার মদ, কসমেটিকস ও চোরাচালানী মালামাল জব্দ! Logo ময়মনসিংহে আন্ত কলেজ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন Logo ভাঙছে নদীর ঢেউ তাছলিমা আক্তার মুক্তা Logo চট্টগ্রাম বিভাগ ছাড়িয়ে বৈশ্বিক বিস্তার—এসএসসি ’৯১ ব্যাচ এখন আন্তর্জাতিক প্ল্যাটফর্মে Logo যশোরের ঘিবা সীমান্তে অভিযান চালিয়ে ৪১ কেজি গাঁজা আটক করেছে বিজিবি Logo বিজিবির অভিযানে কোটি টাকার মদ, কসমেটিকস ও চোরাচালানী মালামাল জব্দ!
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

ভোরের কাগজের প্রকাশক ও সম্পাদকের বিরুদ্ধে মামলায় আমেরিকান প্রেসক্লাব অব বাংলাদেশ অরিজিন-এর নিন্দা

Reporter Name / ২০৪১ Time View
Update : বৃহস্পতিবার, ১৯ মে, ২০২২, ৫:৩১ পূর্বাহ্ণ

 

 

 

 

,যুক্তরাষ্ট্র সিনিয়র প্রতিনিধিঃবস্তুনিষ্ঠ তথ্যের ভিত্তিতে সংবাদ প্রকাশের পরও ভোরের কাগজের প্রকাশক সাবের হোসেন চৌধুরীএমপি,সম্পাদক শ্যামল দত্তসহ পাঁচ সাংবাদিকের বিরুদ্ধে মানহানির মামলার তীব্র নিন্দা জানাচ্ছে আমেরিকান প্রেসক্লাব অব বাংলাদেশ অরিজিন।এই মামলাকে আমেরিকান প্রেসক্লাব অব বাংলাদেশ অরিজিন- সাংবাদিকতার জন্য হুমকি মনে করছে। উদ্দেশ্যমূলক এই মামলার সুষ্ঠু তদন্তের মাধ্যমে অবিলম্বে মামলাটি প্রত্যাহারের দাবি জানানো হচ্ছে।খবর বাপসনিউজ।

বুধবার (১৮ মে) আমেরিকান প্রেসক্লাব অব বাংলাদেশ অরিজিন-এর সভাপতি সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন ও সাধারন সম্পাদক সাংবাদিক হেলাল মাহমুদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নিন্দা জানান।

কুমিল্লার শীর্ষ মাদক কারবারি রিফাত এখন নৌকার কাণ্ডারি’ শিরোনামে ভোরের কাগজে সংবাদ প্রকাশিত হওয়ায় পত্রিকাটির প্রকাশক সাবের হোসেন চৌধুরী এমপি,সম্পাদক শ্যামল দত্ত, বার্তা সম্পাদক ইখতিয়ার উদ্দিন, সিনিয়র রিপোর্টার মুহাম্মদ রুহুল আমিন ও কাগজ প্রতিবেদক (কুমিল্লা) এম ফিরোজ মিয়ার বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানি মামলা দায়ের করেন কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আরফানুল হক রিফাত। পরে জেলা ও দায়রা জজ আদালত-১ এর বিচারক আব্দুল হান্নান ভোরের কাগজকে একটি সমন পাঠানোর নির্দেশনা দেন। আগামী ৩ জুলাই সমনের জবাব দিতে বলা হয়েছে।

মাদকবিরোধী অভিযানের আগে সরকারের পক্ষ থেকে শীর্ষ মাদক কারবারি ও এর পৃষ্ঠপোষকদের একটি তালিকা তৈরি করা হয়। ২০১৮ সালের ৯ জানুয়ারির ওই তালিকা ধরে সংবাদটি করা হয়। তালিকায় কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে সদ্য নৌকার মনোনয়ন পাওয়া আরফানুল হক রিফাতের নাম প্রথমেই রয়েছে।

রিপোর্টটি নিয়ে কোনো আপত্তি থাকলে তিনি প্রেস কাউন্সিল বা নিয়ম মাফিক প্রতিবাদ করতে পারতেন।

আমেরিকান প্রেসক্লাব অব বাংলাদেশ অরিজিন মনে করে বস্তুনিষ্ঠ তথ্যের ভিত্তিতে করা প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে এ ধরনের উদ্দেশ্যমূলক মামলা স্বাধীন সাংবাদিকতার পথে বাধা হয়ে দাঁড়াবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST