রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
Logo বড়াইগ্রামে জামায়াতের বিশাল গণমিছিল: ‘জুলাই গণহত্যার বিচার ও গণভোটের রায় দ্রুত বাস্তবায়ন করতে হবে’ Logo ফুলপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান Logo ৫ ই আগস্ট গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শার্শায় শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo যশোর সীমান্তে অভিযান চালিয়ে মাদকদ্রব্য আটক করেছে বিজিবি Logo ডিহি ইউনিয়নে জনসেবায় পরিচিত মুখ মোঃ ওলিয়ার রহমান সরদার, চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে বাড়ছে আলোচনা Logo গাইবান্ধা জেনারেল হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শন, অনিয়মে ক্ষোভ—ব্যবস্থা নেওয়ার আশ্বাস Logo উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাসিক সমন্বয় সভায় এমপি আজীজুর রহমান : ব্যবসায়িক চিন্তা ছেড়ে মানবিক সেবা দিন Logo সাপাহারে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে চারা রোপণ Logo নালিতাবাড়ীতে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। Logo সাপাহারে প্রেসিডেন্ট ডায়াগনস্টিক সেন্টারের গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠিত
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

বিএমএসএফের নাম ও লোগো ব্যবহার : বহিষ্কৃত ৭ জনের বিরুদ্ধে মামলা

Reporter Name / ২৪৭৫ Time View
Update : সোমবার, ২৫ এপ্রিল, ২০২২, ৪:০৬ পূর্বাহ্ণ

 নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম-বিএমএসএফের নাম, লোগো অবৈধভাবে ব্যবহারের অভিযোগে বহিষ্কৃত সাতজনের বিরুদ্ধে মামলা হয়েছে। আজ রোববার ঢাকা জেলা ও দায়রা জজ আদালতে কপিরাইট আইনে এ মামলা হয়। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাতা, ট্রাস্টি ও প্রধান সমন্বয়কারী আবু জাফর জমাদার @ আহমেদ আবু জাফর বাদী হয়ে এ মামলা দায়ের করেন। মামলায় বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট খন্দকার হাসান শাহরিয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। মামলার বিবাদীরা হলেন- সংগঠনের সাবেক সভাপতি দৈনিক সমকালের শরিয়তপুর প্রতিনিধি শহিদুল ইসলাম পাইলট এবং সাবেক সহসভাপতি বাংলাদেশ প্রতিদিনের সিনিয়র রিপোর্টার সাঈদুর রহমান রিমন, দৈনিক অন্য দিগন্তের চট্টগ্রাম প্রতিনিধি সোহাগ আরেফিন, দৈনিক সরেজমিনের বার্তা রিপোর্টার শারমিন সুলতানা মিতু, দৈনিক স্বাধীন বাংলার নিজস্ব প্রতিবেদক এনামুল কবির সোহেল, দৈনিক আজকের পরিবর্তনের ঝালকাঠি প্রতিনিধি রিয়াজুল ইসলাম বাচ্চু ও সংবাদ টিভির চেয়ারম্যান জুয়েল খন্দকার। মামলায় বলা হয়, ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম থেকে অনৈতিক, প্রতারণা, সংগঠনের শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডের দায়ে বহিষ্কৃত হওয়ার পরও তারা নাম, লোগো অবৈধভাবে ব্যবহার করে প্রতারণা আসছে। এরা সংগঠনকে অন্যায়ভাবে ব্যবহার করে ফায়দা লোটার চেষ্টা করছে। তাদের এই অবৈধ কমর্মকাণ্ডের বিরুদ্ধে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা ক্ষুব্ধ। এদিন মামলার সময় আদালত প্রাঙ্গণে ঢাকা জেলা দক্ষিণ সভাপতি রেজা নওফল হায়দার, মোশারফ হোসেন নীলু, ময়মনসিংহ জেলা সভাপতি শিবলী সাদিক খান, ট্রাস্টি সদস্য রফিকুল ইসলাম খান মিরপুরী, জাতীয় পরিষদ সদস্য ইমন দাস, আলী হোসেন, মাহবুব আলম জীবন চৌধুরী, রেজাউল করিম, এসএম রাসেল, সুমন খান, জীবন চৌধুরী, সোহেল রানা, স্বাধীন সরকার, আফজাল হোসেন জাকির, ওয়াহিদুজ্জামান মোল্লা, শাম্বু শাকিল প্রমূখসহ সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বাদীর আইনজীবী খন্দকার হাসান শাহরিয়ার বলেন, ‌‘আসামিদের বিরুদ্ধে কপিরাইট ২০০০ (২০০৫ সালের সংশোধিত এর ৭৬ ধারা) আইন লঙ্ঘনের অভিযোগ থাকায় আমরা স্থায়ী নিষেধাজ্ঞা চেয়ে বিজ্ঞ জেলা ও দায়রা আদালতে মামলা দায়ের করেছি। আশা করছি, আমরা ন্যায় বিচার পাবো।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST