শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
Logo বাংলাদেশ প্রেসক্লাব,নেত্রকোণা জেলা শাখার আহ্বায়ক কমিটির সাংগঠনিক উন্নয়ন ও মত বিনিময় সভা Logo সাপাহারে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ Logo গাইবান্ধা সরকারি কলেজে নববর্ষের রঙিন আয়োজনে প্রাণের উচ্ছ্বাস Logo বাংলাদেশ প্রেসক্লাব, নেত্রকোণা জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন Logo পহেলা বৈশাখে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন সারসা বার্তার সম্পাদক আব্দুস সালাম গফ্ফার Logo ময়মনসিংহ বিভাগে CNA (Corruption News Agency) চ্যানেলের দায়িত্ব অর্পণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo দেশবরেণ্য আইনজীবী লুৎফর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, আইনী সহযোগিতা প্রাপ্তিতে মতবিনিময় ও ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন Logo তেল সংকটে পরিবহন খাতে অস্থিরতা Logo ভুয়া ওয়ারেন্টে দৈনিক প্রতিদিনের কাগজের সাংবাদিক গ্রেপ্তার, ১৮ ঘণ্টা পর আদালতে মুক্তি Logo পঁয়তাল্লিশ লক্ষ চৌদ্দ হাজার চারশত পঁচিশ) টাকা মু্ল্যের ২৪০.৬০ গ্রাম ওজনের ০২টি স্বর্ণের বারসহ ০১ জন আসামী আটক করেছে বিজিবি
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

বাজেটে গণমাধ্যম ও সাংবাদিক সুরক্ষায় বিশেষ বরাদ্দের দাবি

Reporter Name / ২২৮৬ Time View
Update : বুধবার, ৮ জুন, ২০২২, ৩:৪৪ পূর্বাহ্ণ

 শামীম তালুকদার আসন্ন বাজেটে টেকসই গণমাধ্যম, সাংবাদিক সুরক্ষা, প্রশিক্ষণ, নিরাপত্তা ও সাংবাদিকদের স্বাস্থ্যসেবা খাতে বিশেষ বরাদ্দের দাবি করা হয়েছে। বাজেটে গণমাধ্যমের প্রণোদনা, আর্থিক সহায়তা ও লোনসহ সুবিধাদি দিতে সরকারের নিকট বিএমএসএফ’র পক্ষ থেকে দাবি করা হয়েছে। সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে, দ্রুত পচনশীল রুগ্ন প্রিন্ট মিডিয়াগুলো বিভিন্ন প্রাকৃতিক আর্থিক দূর্যোগে ব্যাপকহারে ক্ষতির সম্মূখীন হয়ে থাকে। কিন্তু সরকারের পক্ষ থেকে কোন ধরনের আর্থিক সহায়তা প্রদান করা হয়না। এমনকি কোন পত্রিকার অনুকূলে ব্যাংক লোনেরও কোন ব্যবস্থা নেই। সাংবাদিকদের প্রশিক্ষণের জন্য প্রতিটি বিভাগে একটি করে সাংবাদিক প্রশিক্ষণ একাডেমি স্থাপনের দাবী করা হয়। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর, কেন্দ্রীয় সভাপতি সোহেল আহমেদ ও সাধারণ সম্পাদক শিবলী সাদিক খান সংগঠনের পক্ষ থেকে দাবি গুলো বাস্তবায়নের আহবান জানিয়েছেন। মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, টেকসই গণমাধ্যম, প্রশিক্ষিত সাংবাদিক হিসেবে গড়ে তুলতে বাজেটে বিশেষ বরাদ্দের বিকল্প নেই। বর্তমান সরকার গণমাধ্যমের উন্নয়নে সাংবাদিক কল্যান ট্টাষ্ট গঠনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রকল্প গ্রহন করেছে। বাজেটে সাংবাদিকদের তালিকা প্রণয়নের মধ্য দিয়ে সুরক্ষা আইন প্রণয়ন, পেশাগত দায়িত্বপালন কালে নির্যাতন রোধকল্পে সময়োপযোগি পদক্ষেপ গ্রহন করারও দাবি করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST