ময়মনসিংহ জেলা প্রতিনিধি দেশের ক্রাইম সাংবাদিকতায় পেশাদারিত্ব, নৈতিকতা ও জবাবদিহিতা আরও জোরদার করার লক্ষ্যে জাতীয় ক্রাইম সাংবাদিক সংস্থা-এর কেন্দ্রীয় কমিটিতে নতুন নেতৃত্ব নির্বাচিত হয়েছে। এতে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন শেখ শাহীন। সংশ্লিষ্ট সূত্র জানায়, নবগঠিত এই কমিটিতে অভিজ্ঞ ও নবীন সাংবাদিকদের সমন্বয় ঘটানো হয়েছে, যা মাঠ পর্যায়ে অনুসন্ধানী প্রতিবেদন ও তথ্যনির্ভর সংবাদ পরিবেশনকে আরও গতিশীল করবে। নতুন দায়িত্ব পেয়ে শেখ শাহীন বলেন, “ক্রাইম সাংবাদিকতা একটি দায়িত্বশীল ক্ষেত্র। সত্য ও বস্তুনিষ্ঠ তথ্য উপস্থাপনের মাধ্যমে জনগণের আস্থা অর্জনই আমাদের প্রধান লক্ষ্য। সাংবাদিকদের নিরাপত্তা ও পেশাগত মানোন্নয়নে আমরা একযোগে কাজ করব।” উল্লেখ্য, শেখ শাহীন বর্তমানে চ্যানেল এস ৭-এর চেয়ারম্যান এবং দৈনিক ঢাকার সময় পত্রিকার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। সংশ্লিষ্ট মহল মনে করছে, তাঁর নেতৃত্বে সংগঠনটি আরও সুসংগঠিত হবে এবং দেশের ক্রাইম সাংবাদিকতায় ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।