সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo বড়াইগ্রামে জামায়াতের বিশাল গণমিছিল: ‘জুলাই গণহত্যার বিচার ও গণভোটের রায় দ্রুত বাস্তবায়ন করতে হবে’ Logo ফুলপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান Logo ৫ ই আগস্ট গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শার্শায় শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo যশোর সীমান্তে অভিযান চালিয়ে মাদকদ্রব্য আটক করেছে বিজিবি Logo ডিহি ইউনিয়নে জনসেবায় পরিচিত মুখ মোঃ ওলিয়ার রহমান সরদার, চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে বাড়ছে আলোচনা Logo গাইবান্ধা জেনারেল হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শন, অনিয়মে ক্ষোভ—ব্যবস্থা নেওয়ার আশ্বাস Logo উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাসিক সমন্বয় সভায় এমপি আজীজুর রহমান : ব্যবসায়িক চিন্তা ছেড়ে মানবিক সেবা দিন Logo সাপাহারে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে চারা রোপণ Logo নালিতাবাড়ীতে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। Logo সাপাহারে প্রেসিডেন্ট ডায়াগনস্টিক সেন্টারের গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠিত
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

দক্ষিণ বঙ্গের সর্ববৃহৎ বাগআঁচড়া সাতমাইল গরুহাটের ইজারা পেলেন কুদ্দুস আলী বিশ্বাস

Reporter Name / ২৪৫ Time View
Update : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ৩:৪৭ পূর্বাহ্ণ

 শার্শা সংবাদদাতা : যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া সাতমাইল এলাকার দক্ষিণ বঙ্গের অন্যতম বৃহৎ গরুর হাটের (পশুহাট) ইজারা অবশেষে সম্পন্ন হয়েছে।  ২৯ এপ্রিল – ২০২৬ ইং (বুধবার) বিকাল ৩ ঘটিকার সময়, উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে উন্মুক্ত ডাকের মাধ্যমে এ ইজারা কার্যক্রম অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার ফজলে ওয়াহিদের উপস্থিতিতে পরিচালিত এই ডাক প্রক্রিয়ায় সর্বোচ্চ দরদাতা হিসেবে কুদ্দুস আলী বিশ্বাস গরুহাটের ইজারা লাভ করেন। পুরো কার্যক্রমটি স্বচ্ছ ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। স্থানীয়দের মতে, বাগআঁচড়া সাতমাইল গরুহাট দক্ষিণ বঙ্গের একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যকেন্দ্র, যেখানে প্রতি বছর হাজার হাজার গবাদিপশুর ক্রয়-বিক্রয় হয়। নতুন ইজারাদারের মাধ্যমে হাটের ব্যবস্থাপনা আরও উন্নত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন এলাকাবাসী। এ বিষয়ে কুদ্দুস আলী বিশ্বাস জানান, তিনি হাটের সার্বিক উন্নয়ন, নিরাপত্তা ও ব্যবসায়ীদের জন্য আধুনিক সুবিধা নিশ্চিত করতে কাজ করবেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও জানানো হয়েছে, নিয়ম-নীতি মেনে হাট পরিচালনা নিশ্চিত করতে তারা সার্বক্ষণিক নজরদারিতে থাকবে। জানা গেছে, এদিন উপজেলা পরিষদের সেমিনার হলে যশোরের শার্শার সাতমাইলের উক্ত গরুহাটের উন্মুক্ত ইজারা ডাকে ও ঘোষণায় হাটপ্রতি ৩৮০০০০=/( তিন লক্ষ আশি হাজার টাকায় ইজারা পেয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ কুদ্দুস আলী বিশ্বাস। এসময় তিনি সকলের নিকট দোয়া ও সহযোগিতা আশা ব্যক্ত কামনা করেছেন। দক্ষিণবঙ্গের সবচেয়ে বড় এই পশুহাটে শুরু হবে স্থানীয় এবং পার্শ্ববর্তী অঞ্চলসহ দূর-দূরান্ত থেকে আগত ছোটবড় সকল পশুপালনকারী-উদ্যোক্তা খামারি ও ব্যাপারীদের আগের মত গরু ছাগল কেনাবেচা।  উল্লেখ্যঃ স্থানীয় কয়েকশত পরিবার এই হাটের মাধ্যমে জীবিকা নির্বাহ করে থাকেন। রাষ্ট্রপক্ষ আজকের এই ইজারা দেওয়ার মাধ্যমে স্বস্তি ফিরে পেল স্থানীয় কয়েকশো পরিবার এবং সরকার পাবে তার প্রাপ্য রাজস্ব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST