শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo আমির খসরু মাহমুদ চৌধুরীর পক্ষে বর্ণাঢ্য গণমিছিল ও পথসভায় জনসমর্থনের দৃশ্যমান বহিঃপ্রকাশ Logo বেনাপোল গাতিপাড়া সীমান্ত থেকে পিস্তল ম্যাগাজিন ও গুলি উদ্ধার Logo বেনাপোলে ভারতীয় গাড়ি থেকে বিপুল পরিমাণ চেতনানাশক ট্যাবলেট উদ্ধার Logo সংসদ নির্বাচন ও গণভোট গ্রহণে কর্মকর্তাগণের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত Logo সাহিত্য শূন্য পদক তাছলিমা আক্তার মুক্তা Logo নালিতাবাড়ীতে ইসলামী ছাত্রশিবিরের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত Logo শেরপুর-২ আসনে নির্বাচিত হওয়ার মূল হাতিয়ার এখন আঞ্চলিকতার পরিচয় Logo সাপাহারে জামায়াত ছেড়ে বিএনপিতে যোগ দিলেন লোকমান আলী Logo যশোর সীমান্তে অভিযান চালিয়ে অবৈধ চোরাচালানী মালামাল আটক Logo নেত্রকোনায় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের নগর পরিক্রমা যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে ১৩৮ তম আবির্ভাব বর্ষ স্মরণ পালিত
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

বাংলাদেশ মেরিন একাডেমি চট্টগ্রামের ৫৯তম ব্যাচের গ্র্যাজুয়েশন প্যারেড

Reporter Name / ১৩৮ Time View
Update : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ৪:২৩ পূর্বাহ্ণ

 মোঃ মতিউর রহমান জেলা রিপোর্টার  বাংলাদেশ মেরিন একাডেমি, চট্টগ্রামের ৫৯তম ব্যাচ ক্যাডেটদের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ (গ্র্যাজুয়েশন প্যারেড) অনুষ্ঠিত হয়েছে। একাডেমি প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাডেটদের কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব ড. নুরুন্নাহার চৌধুরী, এনডিসি। দুই বছরের কঠোর একাডেমিক ও রেজিমেন্টাল প্রশিক্ষণ শেষে এ বছর মোট ১৬০ জন ক্যাডেট অফিসার প্রি-সি সনদ অর্জন করেন। এর মধ্যে ১১ জন নারী ক্যাডেটসহ নটিক্যাল শাখায় ৮২ জন এবং মেরিন ইঞ্জিনিয়ারিং শাখায় ৭৮ জন রয়েছেন। বর্ণাঢ্য কুচকাওয়াজ শেষে বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী ক্যাডেটদের মাঝে পদক বিতরণ করেন প্রধান অতিথি। সকল ক্ষেত্রে সর্বোচ্চ কৃতিত্বের স্বীকৃতি হিসেবে ৫৯তম ব্যাচের ক্যাডেট নং-৫৭৮৯ মিফতাহুল ইসলাম রাজ্য মহামান্য রাষ্ট্রপতির স্বর্ণপদক অর্জন করেন। অনুষ্ঠানে বক্তব্যে নৌপরিবহন সচিব বলেন, বৈশ্বিক মানসম্পন্ন মেরিন অফিসার ও ইঞ্জিনিয়ার তৈরিতে প্রশিক্ষণের গুণগত মান বৃদ্ধি, দক্ষ প্রশিক্ষক নিয়োগ, আধুনিক প্রশিক্ষণ সরঞ্জাম সংযোজন ও সুযোগ-সুবিধা সম্প্রসারণে সরকার কাজ করছে। পাশাপাশি দেশি ও আন্তর্জাতিক সমুদ্রগামী জাহাজে ক্যাডেটদের কর্মসংস্থান নিশ্চিত এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থান সুদৃঢ় করতে নৌপরিবহন মন্ত্রণালয় সক্রিয় রয়েছে। তিনি আরও বলেন, ১৯৬২ সালে প্রতিষ্ঠিত বাংলাদেশ মেরিন একাডেমিকে আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ প্রতিষ্ঠানে উন্নীত করতে সরকারি অর্থায়নে ১১৫ কোটি টাকার অবকাঠামো উন্নয়ন প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে। ছয় দশকের বেশি সময় ধরে দেশের মেরিটাইম খাতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে বাংলাদেশ মেরিন একাডেমি, চট্টগ্রাম। একাডেমি সূত্রে জানা যায়, প্রতিষ্ঠার পর থেকে ২০২৫ সাল পর্যন্ত এখান থেকে ৫ হাজার ৮৬০ জন নটিক্যাল ও মেরিন ইঞ্জিনিয়ারিং ক্যাডেট প্রশিক্ষণ গ্রহণ করেছেন। তারা বিশ্বব্যাপী বিভিন্ন শিপিং কোম্পানি ও মেরিটাইম প্রতিষ্ঠানে দক্ষতার সাথে দায়িত্ব পালন করে দেশের জন্য বিপুল বৈদেশিক মুদ্রা অর্জন করছেন। নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে একাডেমির অবদান তুলে ধরে জানানো হয়, ২০১২ সাল থেকে এখানে নারী ক্যাডেটদের প্রশিক্ষণ কার্যক্রম চালু রয়েছে। বর্তমানে প্রশিক্ষিত নারী ক্যাডেটরা বিশ্বের বিভিন্ন সমুদ্রগামী জাহাজে পেশাদারিত্ব ও সাহসিকতার সাথে দায়িত্ব পালন করছেন। বাংলাদেশ মেরিন একাডেমি, চট্টগ্রাম আন্তর্জাতিকভাবে স্বীকৃত Merchant Navy Training Board, Solent University (যুক্তরাজ্য), Nautical Institute ও Institute of Marine Engineering, Science and Technology (লন্ডন) এবং সুইডেনের World Maritime Universityসহ একাধিক প্রতিষ্ঠানের অনুমোদনপ্রাপ্ত। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তা, সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ এবং ক্যাডেটদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST