বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০৯:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
Logo বিজনেস ক্লাবের জমজমাট হেমন্ত উদ্যোক্তা উৎসব Logo নেত্রকোনায় ডা. আনোয়ারুল হক সনাতনী সমাজের সাথে মতবিনিময় সভা Logo সাপাহারে ‘রয়্যাল থান্ডার’ টিমের গ্র্যান্ড ওপেনিং ও জার্সি উন্মোচন Logo অল্প বয়সে মেয়ের সাথে প্রেম করলে প্রেমিকের স্থান জেলখানায় শংকর চন্দ্র সরকার, Logo প্রায় এক কোটি টাকা মূল্যের ৫১৫.৯ গ্রাম ওজনের ০৩টি স্বর্ণের বার এবং ০৪টি স্বর্ণালংকারসহ ০১জন আসামী আটক করেছে বিজিবি Logo যশোর সীমান্তে অভিযান চালিয়ে অবৈধ চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি Logo বিজিবির অভিযানে কোটি টাকার মদ, কসমেটিকস ও চোরাচালানী মালামাল জব্দ! Logo ময়মনসিংহে আন্ত কলেজ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন Logo ভাঙছে নদীর ঢেউ তাছলিমা আক্তার মুক্তা Logo চট্টগ্রাম বিভাগ ছাড়িয়ে বৈশ্বিক বিস্তার—এসএসসি ’৯১ ব্যাচ এখন আন্তর্জাতিক প্ল্যাটফর্মে
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

বরিশাল জেলা ঝালকাঠিতে বস্তায় ভরা যুবকের লাশ উদ্ধার

Reporter Name / ২০৪৮ Time View
Update : সোমবার, ১৩ জুন, ২০২২, ২:৩৭ পূর্বাহ্ণ

 পলাশ চন্দ্র দাসঃ বরিশাল // বরিশাল জেলা ঝালকাঠি শহরে নরসুন্দর পেশায় কর্মকরত পঙ্কজ শীল (৩২)নামে এক যুবকের হাত-পা বাঁধা অবস্থায় বস্তায় ভরা ভাসমান লাশ উদ্ধার করেন সংশ্লিষ্ট থানা পুলিশ। রবিবার(১২ জুন) সন্ধ্যায় নলছিটি উপজেলার কুলকাঠি ইউনিয়নের বাড়ইকরন খালে বস্তায় ভরা লাশ ভাসতে দেখে। সংশ্লিষ্ট থানায় খবর দেয় স্থানীয়রা। লাশটি উদ্ধারের পরেও মৃত ব্যক্তীর কান দিয়ে রক্তক্ষরন হচ্ছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানায়। রাত ৮টার দিকে নলছিটি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। পঙ্কজ শীল ঝালকাঠি শহরের রোনলস রোডে স্বপ্নঘুড়ি নামে একটি এসি সেলুনে শেয়ারে ব্যবসা করতো বলে জানান পুলিশ। স্বপ্নঘুড়ি সেলুনের সাথে জড়িত ব্যক্তিরা জানিয়েছে,সাধারনত সেলুনের কার্যক্রম পঙ্কজ শীল পরিচালনা করলেও রবিবার সে দোকানে আসেনি। সকাল পেরিয়ে গেলেও পঙ্কজের খোজে একাধিক বার তার মোবাইল ফোনে কল দিলেও সংযোগ বিচ্ছিন্ন পাওয়া যায়। পরে তার খোজে বাড়ীতে ফোন করলে পরিবারের সদস্যরা জানায় খুব সকালে অজ্ঞাত একটা ফোন কল পেয়ে পঙ্কজ বাড়ী থেকে বের হয়ে যায়। সন্ধ্যায় স্থানীয়দের কাছে সংবাদ পেয়ে বাড়ীর লোকজন ও সেলুনের মালিকসহ অন্যরা ঘটনাস্থলে ছুটে গিয়ে পুলিশ হেফাজতে তার লাশ শনাক্ত করেন। নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আতাউর রহমান বলেন,প্রাথমিক ভাবে ধারণা করা যায় পঙ্কজ শীলকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে। হত্যার কারন সম্পর্কে কোন ধারনা করতে পারেনি। লাশটি ময়না তদন্তের জন্য সোমবার (১৩ জুন) ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। এছাড়াও তিনি আরও জানান নিহত পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST