বুধবার, ১৭ জুন ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
Logo তালা বাজার পেশাজীবি মোটরসাইকেল চালকের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন- সভাপতি মুসা,সম্পাদক মোস্তফা, কোষাধ্যক্ষ জাকির Logo শার্শা থানা পুলিশের বিশেষ অভিযানে ১০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার-০১ জন Logo শার্শায় গণধর্ষণ মামলার তিন আসামি দুই ঘণ্টার মধ্যে গ্রেপ্তার, অভিযান অব্যাহত Logo সাপাহারে মাল্টি স্টেকহোল্ডার প্ল্যাটফর্ম পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত Logo খালপাড় ও সরকারি জায়গা দখলের অভিযোগ, মেয়রের হস্তক্ষেপ চান এলাকাবাসী Logo নেত্রকোনায় সম্মিলিত মানবাধিকার জোটের সাংগঠনিক উন্নয়ন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo রামগতিতে ব্যবসায়ীকে হুমকি দিয়ে দোকানে আগুন, ১০ লক্ষাধিক টাকার ক্ষতি! Logo সাপাহারে সীমান্তবর্তী এলাকায় সম্প্রীতি ও শান্তি বজায় রাখতে মতবিনিময় সভা Logo নেত্রকোনায় সৈকত সরকারের ছবিসহ প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন Logo বকশীগঞ্জে বিরোধের জেরে বিষ দিয়ে পাট ক্ষেত পোড়ানোর অভিযোগ
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

বরিশালে ১১ দফা দাবী আদায়ে শিক্ষক কর্মচারীদের মানববন্ধন।

Reporter Name / ২৪৫৮ Time View
Update : বুধবার, ২৩ মার্চ, ২০২২, ১১:৪৩ পূর্বাহ্ণ

জামাল কাড়াল বরিশাল জেলা প্রতিনিধি।

এমপিভুক্ত শিক্ষক-কর্মচারীদের বার্ষিক বেতন ৫% বৃদ্ধি ও পূর্ণাঙ্গ উৎসব ভাতাসহ ১১ দফা দাবি আদায়ে বরিশালে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৩ মার্চ) বেলা সাড়ে ১১টায় নগরীর অশ্বিনী কুমার হলের সামনে বাংলাদেশ শিক্ষক সমিতির বরিশাল আঞ্চলিক শাখার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
পরে বিক্ষোভ মিছিল নিয়ে বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ে পৌঁছান নেতাকর্মীরা। এসময় জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
এসময় বক্তারা বলেন, মুজিববর্ষেই মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ করতে হবে। সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ন্যায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষকের বেতন স্কেল ৬ষ্ঠ ও ৭ম গ্রেডে প্রদান করতে হবে। বছরে দুই বার ২৫% উৎসব ভাতা ও মাসিক ১০০০ টাকা বাড়ি ভাড়া, ৫০০ টাকা চিকিৎসা ভাতা প্রদান জরুরী হয়ে পড়েছে। এছাড়া বেতন থেকে অতিরিক্ত ৪% কর্তণ দ্রুত বন্ধের দাবি জানান বক্তারা।
বরিশাল আঞ্চলিক শাখার সভাপতি অধ্যক্ষ ফরিদুর আলম জাহাঙ্গীরের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন- সাধারণ সম্পাদক তোফায়েল আহম্মেদ, আব্দুল মালেক, আসাদুল আলম আসাদ, দাস গুপ্ত আশীষ কুমারসহ বিভিন্ন উপজেলার শিক্ষক নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST