শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
Logo সাপাহারে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত Logo জাঁকজমকপূর্ণ আয়োজনে বাংলাদেশ রাফা সোসাইটির ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন Logo ভূমিমন্ত্রী মিজানুর রহমান (মিনুর) সুস্থতা কামনা করে সাপাহারে দোয়া মাহফিল Logo বিশিষ্ট সাংবাদিক শামীম তালুকদারকে দেখতে হাসপাতালে বাংলাদেশ প্রেসক্লাবের কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক ফরিদ খান Logo ১৮টি স্বর্ণেরবার ও মোটরসাইকেলসহ যশোরের শার্শায় এক চোরাচালানকারী গ্রেপ্তার Logo নওগাঁর সাপাহারে বিভিন্ন দুর্গামন্দির পরিদর্শন করলেন সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান। Logo নেত্রকোনায় শারদীয় দুর্গাপূজা পরিদর্শন করলেন বিভাগীয় কমিশনার Logo সাপাহার উপজেলার গোয়ালা ইউনিয়নের শ্রী শ্রী দুর্গা মন্দির পরিদর্শন করেন পপি আক্তার Logo লালমনিরহাট সীমান্তে নারী-শিশুসহ ১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা। Logo শেরপুরে ডিসি গোল্ড কাপ ২০২৬ ফুটবলের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে,
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

পুলিশ সালমান রুশদিকে হামলাকারীর পরিচয় প্রকাশ করলো

Reporter Name / ২৫৩২ Time View
Update : রবিবার, ১৪ আগস্ট, ২০২২, ১২:৫২ অপরাহ্ণ

হাকিকুল ইসলাম খোকন ,যুক্তরাষ্ট্র সিনিয়র প্রতিনিধিঃভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ উপন্যাসিক সালমান রুশদির ওপর হামলাকারী যুবকের পরিচয় প্রকাশ করা হয়েছে। পুলিশের হাতে আটক হামলাকারী যুক্তরাষ্ট্রের নিউজার্সির বাসিন্দা হাদি মাতার (২৪)। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দ্য গার্ডিয়ান।প্রতিবেদনে বলা হয়, হামলাকারী ইরানি শাসকগোষ্ঠীর সমর্থক ও শিয়া অনুসারী বলে জানিয়েছে পুলিশ। যদিও হাদি মাতারের সঙ্গে ইরানের বিপ্লবী গার্ড (আইআরজিসি) বাহিনীর কোনো সংযোগ পাওয়া যায়নি। তার ড্রাইভিং লাইসেন্স ভুয়া ছিল। তাকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। তার বিরুদ্ধে এখনও অভিযোগ দায়ের করা হয়নি।যদিও হাদি মাতারের সঙ্গে ইরানের বিপ্লবী গার্ড (আইআরজিসি) বাহিনীর কোনো সংযোগ পাওয়া যায়নি। তবে তার ড্রাইভিং লাইসেন্স ভুয়া ছিল। তাকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। তার বিরুদ্ধে এখনো অভিযোগ দায়ের করা হয়নি।

তবে হামলার উদ্দেশ্য সম্পর্কে নিশ্চিত হতে পারেনি পুলিশ। হাদি মাতারের আগের রেকর্ড জানতে এবং হামলার উদ্দেশ্য বের করতে চেষ্টা করছে পুলিশ।এর আগে, শুক্রবার (১২ আগস্ট) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে এক অনুষ্ঠানের মঞ্চে সালমান রুশদির ওপর হামলা চালানো হয়। এক ব্যক্তি দৌড়ে মঞ্চে উঠে ছুরি নিয়ে তার ওপর হামলা চালায়। তাৎক্ষণিক তাকে হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে সালমান রুশদিকে ভেন্টিলেটরে নেওয়া হয়েছে, তিনি কথা বলতে পারছেন না এবং তিনি হয়তো একটি চোখ হারাবেন।উল্লেখ্য, সালমান রুশদি ১৯৮৮ সালে ‘দ্য স্যাটানিক ভার্সেস’ বইটি প্রকাশের পর থেকেই হত্যার হুমকি পেয়ে আসছেন। অনেকেই এই বইটিতে তাদের ধর্মের অবমাননা করা হয়েছে বলে মনে করেন।বইটি প্রকাশিত হওয়ার পর প্রায় ৯ বছর সালমান রুশদিকে আত্মগোপনে থাকতে হয়েছিল। এরপর বইটি অনেক দেশে নিষিদ্ধ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST