শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo সাপাহারে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ Logo গাইবান্ধা সরকারি কলেজে নববর্ষের রঙিন আয়োজনে প্রাণের উচ্ছ্বাস Logo বাংলাদেশ প্রেসক্লাব, নেত্রকোণা জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন Logo পহেলা বৈশাখে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন সারসা বার্তার সম্পাদক আব্দুস সালাম গফ্ফার Logo ময়মনসিংহ বিভাগে CNA (Corruption News Agency) চ্যানেলের দায়িত্ব অর্পণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo দেশবরেণ্য আইনজীবী লুৎফর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, আইনী সহযোগিতা প্রাপ্তিতে মতবিনিময় ও ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন Logo তেল সংকটে পরিবহন খাতে অস্থিরতা Logo ভুয়া ওয়ারেন্টে দৈনিক প্রতিদিনের কাগজের সাংবাদিক গ্রেপ্তার, ১৮ ঘণ্টা পর আদালতে মুক্তি Logo পঁয়তাল্লিশ লক্ষ চৌদ্দ হাজার চারশত পঁচিশ) টাকা মু্ল্যের ২৪০.৬০ গ্রাম ওজনের ০২টি স্বর্ণের বারসহ ০১ জন আসামী আটক করেছে বিজিবি Logo যশোর সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন চোরাচালানী মালামাল আটক
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

নেত্রকোনা-২ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়ন বহালের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

Reporter Name / ১৬৬ Time View
Update : মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬, ১২:৫২ অপরাহ্ণ

 শংকর চন্দ্র সরকার, নেত্রকোনা জেলা প্রতিনিধি নেত্রকোনা-২ আসনে ১০ দলীয় জোটের প্রার্থী হিসেবে জামায়াতে ইসলামীর মনোনয়নপ্রাপ্ত মাওলানা এনামুল হকের মনোনয়ন বহালের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন তাঁর সমর্থকরা। মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সামনে আয়োজিত এই মানববন্ধনে বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তারা বলেন, মাওলানা এনামুল হক নেত্রকোনা-২ আসনে ব্যাপক জনসমর্থন নিয়ে দীর্ঘদিন ধরে সক্রিয় রাজনীতিতে যুক্ত রয়েছেন। তাঁকে বাদ দিয়ে ১০ দলীয় জোট থেকে এনসিপি প্রার্থী ফাহিম রহমান খান পাঠানকে মনোনয়ন দেওয়া হলে এই আসনে কার্যত একতরফা নির্বাচন অনুষ্ঠিত হবে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন। বক্তারা আরও বলেন, জেলা সদরের গুরুত্বপূর্ণ এই আসনে একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন অত্যন্ত জরুরি। জনভিত্তি ও সাংগঠনিক সক্ষমতার দিক থেকে মাওলানা এনামুল হকের কোনো কার্যকর বিকল্প নেই বলে তারা মন্তব্য করেন।মানববন্ধনে অংশগ্রহণকারী সমর্থক লুৎফুর রহমান বলেন, “মাওলানা এনামুল হক দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে রয়েছেন। তাঁর জনপ্রিয়তাই প্রমাণ করে তিনি এই আসনের জন্য সবচেয়ে যোগ্য প্রার্থী।”আরেক সমর্থক এমি আক্তার বলেন, জনমত উপেক্ষা করে অন্য কাউকে মনোনয়ন দেওয়া হলে ভোটারদের মধ্যে হতাশা ও অনাস্থা তৈরি হবে। মানববন্ধন শেষে মাওলানা এনামুল হকের মনোনয়ন বহালের দাবিতে সমর্থকরা স্লোগান দেন এবং একটি বিক্ষোভ মিছিল বের করে রাস্তা অবরোধ করে রাখেন পরে জেলা জায়ামতের নেতৃবৃন্দের অনুরোধে তারা অবরোধ কর্মসূচি বাতিল করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST