মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
Logo গোয়ালা ইউনিয়নে মহিলা মেম্বার পদপ্রার্থী মোসাঃ পপি আক্তার দোয়া ও সমর্থন চেয়ে আলোচনা সভা Logo নেত্রকোণায় বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উদযাপন Logo সড়ক দুর্ঘটনায় পা ভাঙা আবু সাঈদের বাড়িতে নুরুজ্জামান লিটন, বললেন সে দলের একজন সক্রিয় কর্মী’ Logo নেত্রকোনায় বর্ণাঢ্য আয়োজনে শিক্ষক দিবস পালিত Logo নওগাঁর সাপাহারে বিশ্ব শিক্ষক দিবসে সড়ক দু’র্ঘ’টনা’য় স্কুল শিক্ষকের মৃ’ত্যু। Logo অসুস্থ আবু সাঈদ ও জাহাঙ্গীরের পাশে দাঁড়ালেন, শার্শার যুবদল নেতা কবির হোসেন  Logo সাপাহার উপজেলা ভাইস চেয়ারম্যান পদে আলোচনায় বিএনপির নেতা শফিকুল ইসলাম, চাইলেন দোয়া ও সমর্থন। Logo সাপাহার উপজেলার ২নং গোয়ালা ইউনিয়নে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের পরিচিতি সভা অনুষ্ঠিত Logo সাপাহারে মাদ্রাসাছাত্রীকে যৌন নিপীড়নের চেষ্টার অভিযোগ, Logo হঠাৎ বেনাপোল স্থলবন্দরে নৌঃপ্রতিমন্ত্রী, দেখলেন সরেজমিনে যাত্রীসেবা-নিরাপত্তা ও ইমিগ্রেশন
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

নেত্রকোণায় বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উদযাপন

 শংকর চন্দ্র সরকার, নেত্রকোনা জেলা প্রতিনিধি : / ৫ Time View
Update : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬, ১:১৯ অপরাহ্ণ

 নানা আয়োজনের মধ্য দিয়ে নেত্রকোণায় বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ ২০২৬ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে জেলা ও উপজেলা প্রশাসন, বাংলাদেশ শিশু একাডেমি এবং বিভিন্ন শিশু সংগঠনের উদ্যোগে আলোচনা সভা, শিশুদের বিভিন্ন প্রতিযোগিতাসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়। আজ মঙ্গলবার (৬ অক্টোবর) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানের ভার্চুয়ালি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন নেত্রকোণার জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান, পুলিশ সুপার তরিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক মুনমুন জাহান লিজাসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা। আলোচনা সভায় বক্তারা বলেন, শিশুদের সুষ্ঠু বিকাশ, মানসম্মত শিক্ষা ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করা সমাজের সবার নৈতিক ও সামাজিক দায়িত্ব। প্রতিটি শিশুর অধিকার সুরক্ষা এবং তাদের মেধা ও প্রতিভা বিকাশের সুযোগ তৈরিতে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।তারা আরও বলেন, এমন একটি সমাজ গড়ে তুলতে হবে, যেখানে প্রতিটি শিশু নিরাপদ পরিবেশে বেড়ে উঠবে, নিজের স্বপ্ন দেখবে এবং সেই স্বপ্ন বাস্তবায়নের প্রয়োজনীয় সুযোগ পাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST