শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo শার্শার ১১ নং নিজামপুর ইউনিয়ন বাসীর দোয়া ও সমর্থন চেয়েছেন ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী তরিকুল ইসলাম Logo ​নেত্রকোণায় বসতবাড়িতে হামলা ও লুটপাট অভিযোগ Logo নেত্রকোণা দর্জি শ্রমিক ইউনিয়নের প্রথম বার্ষিক নির্বাচন সম্পন্ন Logo শাজাহানপুরে স্যালাইন মিশানো পানি মনে করে ভুলক্রমে কীটনাশক পান করে কৃষকের মৃত্যু Logo সাপাহার মডেল প্রেসক্লাবের দ্বি-বার্ষিক কমিটির সভাপতি নাসির, সম্পাদক রিপন Logo বাংলাদেশ প্রেসক্লাব, ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক উন্নয়ন সভা অনুষ্ঠিত Logo প্যারাগনের সেমিনারে চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী প্রচারণার অভিযোগ Logo চট্টগ্রামে মেডিকেল কলেজ হাসপাতালে একদিনে ১১০ জন ডায়রিয়ায় আক্রান্ত Logo চসিক এর অনুপ্রবেশ ও ব্যক্তিগত সম্পত্তির উপরে রাস্তা নির্মাণ অবৈধ দাবী ভূমি মালিকের Logo দলমত-ধর্ম-বর্ণ নির্বিশেষে শান্তিপ্রিয় ও জনবান্ধব ইউনিয়ন গড়তে চান আনিসুর রহমান
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

​নেত্রকোণায় বসতবাড়িতে হামলা ও লুটপাট অভিযোগ

 শংকর চন্দ্র সরকার, নেত্রকোনা জেলা প্রতিনিধি : / ২ Time View
Update : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ৪:০০ পূর্বাহ্ণ

 নেত্রকোনা জেলার সদর উপজেলা পৌরসভার ৩ নং ওয়ার্ডের পূর্ব পুকুরিয়া এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এক বাসিন্দার বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও টাকা লুটপাটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভুক্তভোগী মো: টিটু মিয়া (৪০) বাদী হয়ে নেত্রকোণা মডেল থানায় ৮ জনের নাম উল্লেখ করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। ​অভিযোগপত্র থেকে জানা যায়, বিবাদীদের সাথে ভুক্তভোগীর দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলছিল। এ বিষয়ে একাধিকবার সালিশ-দরবার হলেও অভিযুক্তরা তা মেনে নেয়নি। এরই জেরে গত ১৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখে দুপুর আনুমানিক ১২:০০ ঘটিকার সময় অভিযুক্ত সিদ্দিক (৫০), বাদশাহ মিয়া (৩৫), সবুজ (৫৫), ফরিদা (৪৫), বকুল মিয়া (৪৫), সাজেদা (৪০), আরাফাত (২৫) ও মোহাম্মদ (৬০) বাঁশের লাঠি, লোহার রড, দা ও রামদা নিয়ে টিটু মিয়ার বসতবাড়িতে হামলা চালায়। ​অভিযোগে উল্লেখ করা হয়, হামলাকারীরা গালাগালি শুরু করলে ভুক্তভোগী বাধা দিলে বিবাদীরা ঘরের টিনের বেড়া ভেঙে ভেতরে প্রবেশ করে আসবাবপত্র ভাঙচুর করে। এসময় ঘরে থাকা নগদ ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা ১ নং বিবাদী ছিনিয়ে নেয়। প্রতিবাদ করলে টিটু মিয়া ও তার স্ত্রীকে মারধরের চেষ্টা করা হয়, তবে স্থানীয় সাক্ষীরা এগিয়ে এলে তারা রক্ষা পান। ​পরবর্তীতে অভিযুক্তরা বাড়াবাড়ি করলে ভুক্তভোগীকে খুন করে লাশ গুম করার প্রকাশ্যে হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। ​এ বিষয়ে ভুক্তভোগী টিটু মিয়া বলেন, “তারা অন্যায়ভাবে আমার ঘরে ঢুকে ভাঙচুর ও টাকা লুট করেছে। আমাকে ও আমার পরিবারকে প্রাণনাশের হুমকি দিচ্ছে। আমি আইনের কাছে সুষ্ঠু বিচার চাই।” ​ঘটনার পর ভুক্তভোগী স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে পরামর্শ করে নেত্রকোণা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তিনি বলেন অভিযোগের প্রেক্ষিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST