মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo ময়মনসিংহে সিপিএসসি, এসআরবি-১৪, এর বিশেষ অভিযান: ১৩ বোতল বিদেশি মদসহ আটক ০২ Logo মোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে সাবেক স্বামী আটক Logo মাদকবিরোধী অভিযানে ২,০০০ পিস ইয়াবাসহগ্রেফতার ০১ Logo যশোরের শার্শায় টানা ৪৮ ঘন্টার বৃষ্টিতে ফসলের ব‍্যপক ক্ষতি, দুশ্চিন্তায় কৃষক পরিবার Logo গ্রামীণ জনপদের নিরাপত্তায় আপনারাই সরকারের চালিকাশক্তি- নান্দাইলে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী Logo রাজস্থলীতে পাহাড়িকা পাবলিক স্কুলের ১৫তম ক্লাস পার্টি উদযাপন Logo শেরপুরে মাদক বিরোধী সমাবেশে মাদকে না করার জন্য পুলিশকে তথ্য দেওয়ার আহ্বান ওসি সাহেবের, Logo যশোর সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি Logo যশোর সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি Logo রাজস্থলীতে, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নৈরাজ্য প্রতিরোধে কৃষক দলের প্রতিবাদ সভা
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

নিউইয়র্কে বাংলাদেশি ছাত্রীকে দুর্বৃত্তের ধাক্কা ট্রেনে কাটা পড়ে মৃত্যু

Reporter Name / ২৭১৩ Time View
Update : রবিবার, ১৫ মে, ২০২২, ১:৫০ অপরাহ্ন

হাকিকুল ইসলাম খোকন ,যুক্তরাষ্ট্র সিনিয়র প্রতিনিধিঃযুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ম্যানহাটনে ছিনতাইকারীর ধাক্কায় ট্রেনে কাটা পড়ে জিনাত হোসেন (২৪) নামে এক বাংলাদেশি ছাত্রীর মৃত্যু হয়েছে।স্থানীয় সময় বুধবার (১১ মে) রাত ৯টার দিকে কলেজের ক্লাস শেষে বাসায় ফেরার পথে এ ঘটনা ঘটে।ঘটনার সময় দূবৃর্ত্তরা তাকে ধাক্কা দিয়ে ট্রেনের নিচে ফেলে দেয়। সাথে সাথে সে মারা যায়। জিনাত হোসেনের স্বজন ও শুভাকাঙ্খীদের কাছ থেকে এসব তথ্য জানা গেছে। জিনাত হোসেন হান্টার কলেজের শিক্ষার্থী ছিলেন। তবে জিনাত নিহত হওয়ার ব্যাপারে এনওয়াইপিডি এই রিপোর্ট লেখা পর্যন্ত অফিসিয়ালী কিছুই জানায়নি। পুলিশ বলছে ঘটনার তদন্ত চলছে।জানা গেছে, নিহত জিনাত হোসেন বৃহত্তর কুমিল্লা সমিতির সভাপতি ডা. মোহাম্মদ ইনামুল হকের ভায়রা ভাই আমীর হোসেনের কন্যা। তাদের দেশের বাড়ী কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার জগতপুর গ্রাম। জিনাত ২০১৫ সালে মা-বাবার সাথে যুক্তরাষ্ট্রে আভিবাসী হন। সে ব্রুকলীনের নাইথ এভিনিউতে পরিবারের সাথে বসাবাস করতো। ঘটনার সময় সে নিউইয়র্ক সিটির হান্টার কলেজ থেকে বাসায় ফিরছিলো। তার এই মর্মান্তিক মৃত্যুতে কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। উদ্বেগ বেড়েছে অভিভাবকদের মাঝে। কেননা, বিপুল সংখ্যক স্কুল-কলেজ ছাত্র-ছাত্রীকে প্রতিদিন সাবওয়েতে (পাতাল ট্রেন) চলাচল করতে হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST