রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
Logo বড়াইগ্রামে জামায়াতের বিশাল গণমিছিল: ‘জুলাই গণহত্যার বিচার ও গণভোটের রায় দ্রুত বাস্তবায়ন করতে হবে’ Logo ফুলপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান Logo ৫ ই আগস্ট গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শার্শায় শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo যশোর সীমান্তে অভিযান চালিয়ে মাদকদ্রব্য আটক করেছে বিজিবি Logo ডিহি ইউনিয়নে জনসেবায় পরিচিত মুখ মোঃ ওলিয়ার রহমান সরদার, চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে বাড়ছে আলোচনা Logo গাইবান্ধা জেনারেল হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শন, অনিয়মে ক্ষোভ—ব্যবস্থা নেওয়ার আশ্বাস Logo উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাসিক সমন্বয় সভায় এমপি আজীজুর রহমান : ব্যবসায়িক চিন্তা ছেড়ে মানবিক সেবা দিন Logo সাপাহারে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে চারা রোপণ Logo নালিতাবাড়ীতে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। Logo সাপাহারে প্রেসিডেন্ট ডায়াগনস্টিক সেন্টারের গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠিত
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

তাইওয়ানকে রক্ষায় বলপ্রয়োগের হুঁশিয়ারি বাইডেনের

Reporter Name / ২৪৮৪ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ মে, ২০২২, ২:৪৯ পূর্বাহ্ণ

হাকিকুল ইসলাম খোকন ,যুক্তরাষ্ট্র সিনিয়র প্রতিনিধিঃবলপ্রয়োগ করে হলেও চীনের আগ্রাসন থেকে তাইওয়ানকে রক্ষা করবেন বলে হুশিয়ারি উচ্চারন করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কের ক্ষেত্রে তাইওয়ান অত্যন্ত সংবেদনশীল এবং গুরুত্বপূর্ণ ইস্যু বলছেন তিনি। সোমবার (২৩ মে) প্রথমবার জাপান সফরে গিয়ে এমন হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বাইডেন। মঙ্গলবার থেকে জাপানের রাজধানী টোকিওতে শুরু হতে যাওয়া কোয়াড নিরাপত্তা সংলাপে অংশ নেবেন মার্কিন প্রেসিডেন্ট। জো বাইডেন বলেন, তাইওয়ানকে রক্ষায় তিনি বলপ্রয়োগে ইচ্ছুক। স্ব-শাসিত এই দ্বীপ নিয়ে মার্কিন নীতির কোনও পরিবর্তন হয়নি বলেও জানিয়েছেন বাইডেনের একজন সহযোগী। যদিও গণতান্ত্রিক দ্বীপ ভূখণ্ড তাইওয়ানকে নিজেদের বেয়ারা প্রদেশ এবং অবিচ্ছেদ্য অংশ মনে করে চীন। লন্ডন ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, সোমবার টোকিওতে সাক্ষাতের পর জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার সঙ্গে যৌথ সংবাদ সম্মেলন করেছেন জো বাইডেন। এ সময় বাইডেনকে প্রশ্নের করা হয়, যদি আক্রান্ত হয়, তাহলে তাইওয়ানকে যুক্তরাষ্ট্র রক্ষা করবে কিনা? জবাবে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘হ্যাঁ। আমরা এই প্রতিশ্রুতি দিয়েছি।’ তিনি বলেন, ‘আমরা এক-চীন নীতির সাথে একমত। আমরা এতে স্বাক্ষরও করেছি। এছাড়া এই নীতির ওপর অন্যান্য সব চুক্তিতেও স্বাক্ষর করেছি। কিন্তু তাইওয়ানকে জোরপূর্বক ছিনিয়ে নেওয়া হতে পারে বলে ধারণা করা হয়। কেবল বলপ্রয়োগ করে দখল করাটা কোনও যথাযথ কাজ নয়।’ মার্কিন প্রেসিডেন্ট জানান, তার প্রত্যাশা চীন এ ধরনের কোনও কাজ করবে না অথবা করার চেষ্টাও করবে না। বাইডেনের মন্তব্যের পর হোয়াইট হাউসের একজন কর্মকর্তা বলেছেন, তাইওয়ান কেন্দ্রিক যুক্তরাষ্ট্রের নীতির কোনও পরিবর্তন হয়নি। এদিকে, চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, তাইওয়ানের স্বাধীনতা রক্ষার দায়িত্ব যুক্তরাষ্ট্রের নয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST